শনিবার, ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম *** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা *** দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী *** মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা *** পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার *** সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো *** ভালুকায় শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ *** শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সমকামী রাজনীতিবিদ, বিনোদন দুনিয়ায় কিসের অনুপ্রেরণা খোঁজেন জন আব্রাহাম?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৫ পূর্বাহ্ন, ১৬ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিনোদন দুনিয়ায় যেন খরা চলেছে! গত কয়েক বছর ধরেই লাভের অঙ্কের হিসাবে হোক বা ভালো নির্মাণের নিরিখে— সমালোচনা শুরু হয়েছে মূলধারার ছবি নিয়ে। বলিউডের ছবিতে নতুনত্ব নেই, এমনই দাবি করেছেন অনেক তারকা। আবার তারকাদের বিরাট অঙ্কের পারিশ্রমিকের তুলনায় ছবির বাণিজ্য কম, উঠে এসেছে এমন পরিসংখ্যানও। এরই মধ্যে ধীরে ধীরে গোটা ভারতের বিনোদন বাজারে জাঁকিয়ে বসছে মালয়ালম ছবি। গত কয়েক বছরে একের পর এক ভালো কাহিনিনির্ভর ছবি তৈরি হয়েছে দক্ষিণে, এমনই দাবি দর্শক-সমালোচকের।

এবার সেই প্রসঙ্গ টেনেই নিজের মুগ্ধতার কথা জানালেন জন আব্রাহাম। এক সময় তার দেহসৌষ্ঠব, যৌন আবেদন ঝড় তুলেছিল রুপালি পর্দায়। এখন জন একজন চলচ্চিত্র নির্মাতাও। আর সেই প্রসঙ্গেই তিনি মালয়ালি ছবি থেকে অনুপ্রেরণা খোঁজার কথা বলেন। খবর আনন্দবাজার পত্রিকার।

সম্প্রতি এক আলোচনাসভায় যোগ দিয়ে জন জানান, তিনি দক্ষিণী ছবির ভক্ত। নিজেও ওই ধরনের ভাবনা থেকে ছবি বানাতে চান। কথা প্রসঙ্গে অভিনেতা-প্রযোজক জানান, তিনি বহু বছর ধরে মোহনলাল বা মামুট্টির মতো দক্ষিণী অভিনেতার ভক্ত। সেখানেই উঠে আসে ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘কথল- দ্য কোর’ ছবির কথা। এ ছবিতে এক সমকামী রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করেন মামুট্টি।

জন বলেন, 'মালয়ালম চলচ্চিত্র জগৎ খুবই সাহসী। আমার তো মনে হয় এই সময় সারাদেশের সেরা ছবিগুলো মালয়ালম ইন্ডাস্ট্রি থেকেই আসছে। দেখুন, মামুট্টি একটি ছবিতে রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করছেন, এবং সেই রাজনীতিবিদ সমকামী। এ রকম একটি চরিত্রে একজন সুপারস্টারের অভিনয় করা সত্যিই সাহসিকতার পরিচায়ক।'

জন জানান, তিনি মালয়ালম ছবির প্রতি আগ্রহী। আরও বেশি ছবি করতে চান ওই জগতে। বলেন, আমি যদি আপনাদের ভাবনাচিন্তা ধার করতে পারতাম, তা হলে কেরলে একটি ‘রাইটার্স রুম’ খুলতাম। সেখানে নানা ধরনের গল্প তৈরি হত, তা থেকে ছবি তৈরি হত সারাদেশের জন্য বা শুধু মালয়ালিতেই। আমি মালয়ালম ছবি প্রযোজনা করতে আগ্রহী, এটাই সঠিক সময়। কিন্তু অন্য ভাষার ছবিও প্রযোজনা করতে চাই।

জে.এস/

বলিউড অভিনেতা জন আব্রাহাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম

🕒 প্রকাশ: ০৪:২৭ অপরাহ্ন, ২৭শে নভেম্বর ২০২৬

‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

🕒 প্রকাশ: ০৭:৫১ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250