শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

আজ শুরু এইচএসসি ও সমমানের পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:১৭ পূর্বাহ্ন, ২৬শে জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা আজ থেকে শুরু। আজ বৃহস্পতিবার (২৬শে জুন) সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত।

সারা দেশে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে।

এর মধ্যে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী রয়েছে প্রায় ১০ লাখ ৫৫ হাজার, মাদরাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থী ৮৬ হাজারের বেশি এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী সংখ্যা এক লাখ নয় হাজারের বেশি।

২০২৪ সালের তুলনায় এ বছর পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৮১ হাজার ৮৮২ জন। গত বছর পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৩২ হাজার ৯৯৩ জন।

এবার মোট দুই হাজার ৭৯৭টি কেন্দ্রে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সকালে পরীক্ষা শুরুর ঘণ্টা দুয়েক আগে থেকেই রাজধানীর বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের সামনে পরীক্ষার্থী ও অভিভাবকদের গেইটের সামনে অপেক্ষা করতে দেখা যায়।

আগামী ১০ই আগস্ট পর্যন্ত লিখিত পরীক্ষা শেষে ১১ থেকে ২১শে আগস্টের মধ্যে অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা।

আরএইচ/

এইচএসসি পরীক্ষা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250