শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজ ঠাকুরগাঁও যাচ্ছেন তারেক রহমান *** আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান। *** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের *** যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের ‘সম্মতি’ *** ‘মনে করেছিলাম, ড. ইউনূস নির্বাচনের সময়গুলোতে এতটা নিচে নামবেন না’ *** জামায়াতকে ভোট দেওয়া মুসলমানদের ‘জায়েজ’ হবে না: হেফাজত আমির *** নির্বাচনের ফলাফল অত্যন্ত সূক্ষ্ম কৌশলে সাজানো হতে পারে *** জাতীয় পার্টির মহাসচিবের সভায় দর্শকদের দাঁড়িপাল্লা স্লোগান, ভিডিও ভাইরাল

সৌদি সরকারের ব্যবস্থাপনায় ওমরাহ হজে গেলেন ঢাবির তিন শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:২৭ অপরাহ্ন, ৮ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

সৌদি সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আমন্ত্রণে পবিত্র ওমরাহ পালন করতে মক্কায় গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আরবি বিভাগের তিন শিক্ষার্থী।

ওমরার আমন্ত্রণ পাওয়া শিক্ষার্থীরা হলেন— বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ইজাজুল হক, মোহাম্মদ রইস উদ্দিন এবং ৩য় বর্ষের হামিদা ইসলাম।

শুক্রবার (৮ই মার্চ) আরবি বিভাগের চেয়ারম্যান ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

দুই পবিত্র মসজিদের খাদেম বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আলে সউদের মেহমান শীর্ষক প্রোগ্রামের অংশ হিসেবে ঢাবির তিন শিক্ষার্থীসহ বাংলাদেশ থেকে ৩০ গুণীজন এ আমন্ত্রণ পেয়েছেন। বিশ্বব্যাপী ১ হাজার ইসলামি চিন্তাবিদ, পেশাবিদ, শিক্ষার্থীকে এই প্রকল্পের অধীনে সৌদি সরকার রাজকীয়ভাবে ওমরাহ পালনের সুযোগ দিচ্ছে।

সফরে অংশ নেওয়া ঢাবি আরবি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ইজাজুল হক বলেন, আরবি বিভাগের চেয়ারম্যান মহোদয়ের মাধ্যমে ঢাকাস্থ সৌদি দূতাবাসের এই রাজকীয় আমন্ত্রণ পেয়ে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। সৌদি আরবের এই আন্তর্জাতিক প্রোগ্রামে বাংলাদেশ ও ঢাকা বিশ্ববিদ্যালয়কে উপস্থাপন করতে পেরে আমি গর্বিত। পবিত্র দুই শহর ভ্রমণ, পবিত্র ওমরাহ পালন এবং মহানবী (সা.)-এর রওজা পাক জিয়ারত আমার কাছে স্বপ্নের মতো।

আরও পড়ুন: সব মসজিদে একই পদ্ধতিতে খতমে তারাবি পড়ার আহ্বান

আরবি বিভাগের চেয়ারম্যান ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক বলেন, ঢাকাস্থ সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ আদ-দুহাইলান একজন মননশীল চিন্তার মানুষ। তিনি সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের নতুন যুগের সূচনা করেছেন। এই ওমরাহ প্রকল্পে অন্যান্য পেশাবিদদের সঙ্গে ঢাবিসহ দেশসেরা কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়ে নতুন প্রজন্মের প্রতি দায়বদ্ধতার প্রমাণ দিয়েছেন। আমাদের শিক্ষার্থীদের এতে অংশগ্রহণ আমাদের আনন্দিত করেছে।

এসকে/ 

ওমরাহ ঢাকা বিশ্ববিদ্যালয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250