বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভোটাভুটিতে সিদ্ধান্ত, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা *** জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘বিপজ্জনক’ সম্পর্ক *** সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে *** বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী *** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা

এই শীতে শুষ্ক ত্বকের সমস্যা দূর করার উপায় কি?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৬ পূর্বাহ্ন, ৩রা জানুয়ারী ২০২৫

#

ছবি : সংগৃহীত

হিমেল হাওয়ার দিনগুলোতে কমবেশি সবারই ত্বক শুষ্ক হয়ে পড়ে। অনেকেরই ত্বক ফেটে যায় এ সময়। তবে যাদের ত্বক এমনিতেই একটু শুষ্ক ও রুক্ষ প্রকৃতির, অন্যদের চেয়ে তাদের সমস্যা একটু বেশিই হয়। আমাদের দেশে সাধারণত শীতকালে শুষ্ক আবহাওয়ার কারণে ত্বক শুষ্ক হয়। অল্প আর্দ্রতা, সূর্যের আলো ও ঠান্ডা বাতাস এর কারণ। 

শুষ্ক ত্বককে কোমল-মসৃণ করতে ও উজ্জ্বলতা বাড়াতে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে একটি চমৎকার প্যাক বানিয়ে ব্যবহার করতে পারেন।

আরো পড়ুন : শ্যাম্পু না করেও চুল পরিষ্কার রাখার ট্রিকস

প্যাকটি বানাতে যে যে উপকরণ প্রয়োজন-

১ টি ডিম।

১ টেবিল চামচ মধু।

১ টেবিল চামচ গ্লিসারিন।

১ টেবিল চামচ খনিজ তেল।

পদ্ধতি

পরিষ্কার পাত্রে ডিমটিকে ভালো করে ফেটে নিন। ফেটানো ডিমের সাথে মধু, গ্লিসারিন ও খনিজ তেল মিশিয়ে নিন। এবার মিশ্রণটিকে আপনার ত্বকের শুষ্ক স্থানগুলোতে প্রলেপের মতো লাগিয়ে নিন। ২০ মিনিট অপেক্ষা করে হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন এবং পরিষ্কার শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন। শুষ্ক ত্বকের স্থায়ী সমাধান পেতে সপ্তাহে ছয়দিন একবার করে প্যাকটি টানা চার সপ্তাহ ব্যবহার করলে ভালো ফল পাওয়া যাবে।

এস/ আই.কে.জে/    

শুষ্ক ত্বক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250