সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা

ঢাকায় বিমসটেকের পাঁচ দিনব্যাপী ফ্যাকাল্টি এক্সচেঞ্জ প্রোগ্রাম উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:০৭ অপরাহ্ন, ৩রা মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিমসটেকের সদস্যভুক্ত দেশসমূহের ফরেন সার্ভিস একাডেমিগুলোর অংশগ্রহণে প্রথমবারের মতো পাঁচ দিনব্যাপী ফ্যাকাল্টিজ এক্সচেঞ্জ প্রোগ্রাম আজ রোবাবর (৩রা মার্চ) ঢাকাস্থ ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হয়েছে।

প্রোগ্রামের উদ্বোধন অনুষ্ঠানে ফরেন সার্ভিস একাডেমির রেক্টর রাষ্ট্রদূত মাশফী বিনতে শামস, বিমসটেক সচিবালয়ের পরিচালক মাহিশিনি কোলন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্ক ও বিমসটেক উইংয়ের মহাপরিচালক রাষ্ট্রদূত আবদুল মোতালেব সরকার বক্তৃতা দেন। বিমসটেকের ৭টি দেশের ফরেন সার্ভিস একাডেমির ১৩ জন ফ্যাকাল্টি এই প্রোগ্রামে অংশগ্রহণ করছেন। 

৩ থেকে ৭ই মার্চ পর্যন্ত পাঁচ দিনব্যাপী প্রোগ্রামে বিমস্টেকের সদস্যভুক্ত দেশসমূহ ফরেন সার্ভিস  প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর মাঝে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে প্রস্তাব উপস্থাপন করা হবে। 

আরও পড়ুন: দেশের মানুষ ভালো আছে : অর্থমন্ত্রী

২০২২ সালের মার্চে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত বিমসটেক সামিটে সদস্য দেশগুলোর মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে প্রথমবারের মতো এই ধরনের কর্মসূচি আয়োজন করা হলো।

সমঝোতা স্মারকের আওতায় সদস্য দেশগুলোর ফরেন সার্ভিস একাডেমিগুলোর প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে দেশগুলোর কর্মকর্তাদের অংশগ্রহণে শর্ট কোর্স আয়োজনসহ সামগ্রিক সহযোগিতা বৃদ্ধিতে দেশগুলো কাজ করবে।

এসকে/ এএম/ 

শ্রীলঙ্কা বিমসটেক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250