বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূস কি রাষ্ট্রপতি হওয়ার অপেক্ষায়? *** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর *** আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব *** ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত *** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক *** আসিফের অফিস থেকে বিদেশি মদ উদ্ধারের মামলার রায় ৯ই মার্চ

অভিষেকেই হামজা ম্যাচসেরা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৩ অপরাহ্ন, ২রা ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

গত সপ্তাহে লিস্টার সিটি ছেড়ে শেফিল্ড ইউনাইটেডে যোগ দেন বাংলাদেশের হয়ে অভিষেকের অপেক্ষায় থাকা হামজা চৌধুরী। গত রাতে শেফিল্ডের জার্সিতে অভিষেকও হয়ে গেলো তার। ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাবটির হয়ে খেলতে নেমে অভিষেকেই পেলেন ম্যাচসেরার স্বীকৃতি।

সব ঠিক থাকলে আগামী মার্চে বাংলাদেশের হয়ে অভিষেক হবে হামজার। ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাবটির হয়ে প্রথমবারের মতো খেলতে নেমেই আলো ছড়ালেন বাংলাদেশি বংশোদ্ভূত এই ডিফেন্সিভ মিডফিল্ডার।

ডার্বি কাউন্টির মাঠ প্রাইড পার্ক স্টেডিয়ামে কাল (১লা ফেব্রুয়ারি) রাতে স্বাগতিকদের ১–০ ব্যবধানে হারিয়েছে শেফিল্ড। ৪৯ মিনিটে জয়সূচক গোলটি করেছেন চিলির ফরোয়ার্ড বেন ব্রেন্টন দিয়াজ। এ জয়ে পয়েন্ট তালিকার দুইয়েই রইলো শেফিল্ড।

শেফিল্ড কোচ ক্রিস ওয়াইল্ডার শুরু থেকেই হামজার ওপর আস্থা রাখেন। পুরো ৯০ মিনিট দলের রক্ষণভাগ আগলে রেখে ও সতীর্থদের বলের জোগান দিয়ে আস্থার প্রতিদান দেন ২৭ বছর বয়সী এই খেলোয়াড়।

শেফিল্ড অভিষেকে হামজা কতটা দাপট দেখিয়েছেন, সেটা তার পারফরম্যান্সের দিকে তাকালেই বোঝা যাবে। ম্যাচে বল স্পর্শ করেছেন ৬১ বার, ড্রিবলে শতভাগ সফল, নিখুঁত পাস বাড়িয়েছেন ৮০ শতাংশ, লম্বা করে বল বাড়ানোর চেষ্টায় সফল হয়েছেন চারবার, গ্রাউন্ড ডুয়েলে জিতেছেন পাঁচবার, প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নিয়েছেন তিনবার, ইন্টারসেপশন (প্রতিপক্ষের পাস দেওয়া বল আটকে দেওয়া) করেছেন দুইবার।

এমন পারফরম্যান্সের পর ম্যাচসেরার পুরস্কারটা প্রাপ্যই ছিল হামজার। ম্যাচের সেরা খেলোয়াড় বেছে নিতে শেফিল্ড ইউনাইটেডের এক্স পেজে ভোটও চাওয়া হয়েছিল। সেখানে ৭০ দশমিক ৫০ শতাংশ ভোট পড়েছে হামজার পক্ষে।

হা.শা./কেবি

হামজা চৌধুরী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250