সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

প্রত্যেক বিবাহিত পুরুষেরই স্ত্রী যা করতে বলেন তা করা উচিত: অভিষেক

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৪ অপরাহ্ন, ৩রা ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

বলিউডের বড় তারকা জুটি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায় বচ্চন। গত প্রায় এক বছর ধরে এ দম্পতির বিচ্ছেদের গুঞ্জনে বি-টাউন তোলপাড়। এরই মাঝে অভিষেক বচ্চন বিবাহিত পুরুষদের বউয়ের কথায় চলার পরামর্শ দিলেন।

সোমবার রাতে মুম্বাইয়ে বসেছিল ‘ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানের পঞ্চম আসর। অন্য তারকাদের সঙ্গে যোগ দিয়েছিলেন অভিষেক বচ্চন। সেখানেই এমন পরামর্শ দেন ‘সরকার’খ্যাত এ অভিনেতা।

এ মঞ্চে অভিষেক বচ্চন জানান, পরিচালকের নির্দেশনার ওপরেই ভরসা করেন তিনি। এ কথা শোনার পরই সঞ্চালক জানতে চান, পরিচালকের মতো স্ত্রীর ওপরেও এমন ভরসা করেন কিনা? জবাবে অভিষেক বচ্চন বলেন, “স্ত্রী যা করতে বলেন, প্রত্যেক বিবাহিত পুরুষেরই তা করা উচিত।”

আরও পড়ুন: নাটক ছেড়ে দিলেন ফারিয়া

অভিষেক বচ্চনের এই বক্তব্যের একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। যা নিয়ে চলছে জোর চর্চা।কয়েক দিন আগে দ্য হিন্দু-কে সাক্ষাৎকারে অভিষেক বচ্চন নিজের কাজ নিয়ে কথা বলার সময়ে স্ত্রী ঐশ্বরিয়া রায় বচ্চনের প্রশংসা করেন তিনি।

নিজেকে সৌভাগ্যবান দাবি করে অভিষেক বচ্চন বলেন, আমি সৌভাগ্যবান। কারণ আমি বাইরে গিয়ে সিনেমা বানাই। আমি জানি, ঐশ্বরিয়া আরাধ্যর সঙ্গেই আছে। এজন্য আমি তাকে অশেষ ধন্যবাদ জানাই।

২০০৭ সালের ২০শে এপ্রিল বিয়ে করে সংসার জীবন শুরু করেন অভিষেক-ঐশ্বরিয়া। ২০১১ সালের ১৬ই নভেম্বর এই দম্পতির ঘর আলো করে জন্ম নেয় কন্যা আরাধ্য। 

তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে

এসি/ আই.কে.জে/

অভিষেক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250