ছবি: সংগৃহীত
৪৪ বছরে এসেও টানটান মেদহীন শরীর। দেখে কে বলবে দুই ছেলের মা, বয়স ৪০ পেরিয়ে। বলিউড অভিনেত্রী কারিনার ফিটনেসের গোপন রুটিন শেয়ার করে, অনুরাগীদের সঙ্গে তার শরীরচর্চার ভিডিও ভাগ করে নিলেন সেলিব্রিটি ফিটনেস প্রশিক্ষক মহেশ ঘানেকার। অভিনেত্রীর শরীরচর্চার ভিডিও প্রকাশ্যে আসতেই হয়েছে ভাইরাল।
মহেশ ঘানেকার প্রায়শই তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তারকাদের শরীরচর্চার নানা ছবি ও ভিডিও ভাগ করে নেন। এবার সে রকমই কারিনার ওয়ার্কআউটের একটি ভিডিও পোস্ট করেছেন।
প্রশিক্ষক করিনার ভিডিওটি প্রকাশ করে ক্যাপশনে লেখেন, ‘নতুন বছরের ফিটনেস গেম।’ ভিডিওতে অভিনেত্রীকে দুটি আলাদা আলাদা রকমের শরীর চর্চা করতে দেখা যায়। প্রথম অংশে দেখা যায়, তিনি এক পায়ে একটানা লাফাচ্ছেন এবং অন্য পায়ে দেয়ালে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছেন। দ্বিতীয় অংশে দেখা যায় কারিনা তার যোগা ম্যাটে ধড় এবং পা মাটি থেকে উপরে তুলে বসে, দুই হাতে ডাম্বেল নিয়ে সামনের দিকে ঘুষি মারার মতো ভঙ্গি করছেন।
আরও পড়ুন: যেমন পুরুষ পছন্দ করেন রেখা, সিক্রেট ফাঁস করলেন নিজেই!
কারিনার এই ওয়ার্কআউটের দৃশ্য অনেককেই অনুপ্রাণিত করেছে। একজন লিখেছেন, 'রানী'। আরেকজন মন্তব্য করেছেন, ‘দুই সন্তানের পরও! পাগল করা চেহারা।’ একজন মন্তব্য করেছেন, 'ও মাই গড! ওয়াও।' আরেকজন বলেন, ‘৪০-এর কোঠায় বয়স, দুটি সন্তান রয়েছে এবং তবুও এখনও এই চেহারা! ওকে দেখে সত্যি সুস্থ ও সুখী মনে হচ্ছে।’
এসি/ আই.কে.জে/