রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ফিরলে দেশে আত্মগোপনে থাকা সাবেক এমপিদের অবস্থান কী হবে, জানালেন নেত্রীকে *** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

শ্যাম্পুতে যা মেশালে চুল হবে শাইনি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:২৯ অপরাহ্ন, ২১শে অক্টোবর ২০২৪

#

ছবি : সংগৃহীত

সবার পক্ষে নিয়মিত সেলুনে গিয়ে চুলের ট্রিটমেন্ট নেওয়া সম্ভব হয় না। কারণ এসব ট্রিটমেন্ট বেশ ব্যয়বহুল। তাই অন্যান্যরা চাইলে ঘরোয়া উপায়েই চুলে আনতে পারেন ঝলমলেভাব। এজন্য শ্যাম্পুর সঙ্গে মেশাতে হবে মাত্র একটি উপাদান। তারপরই ফলাফল দেখে চমকে উঠবেন। আর উপাদানটি হলো চিনি। শ্যাম্পুর সঙ্গে খানিকটা চিনি মিশিয়ে নিলেই চুল হবে শাইনি। এর সঙ্গে আরও কিছু উপাকার মিলবে যেমন-

আরো পড়ুন : ডালিমের খোসার চায়ের উপকারিতা শুনলে অবাক হবেন!

অনেক সময় শ্যাম্পু করার পরও চুলে শাইনিভাব আসে না। এজন্য ১ চামচ চিনির সঙ্গে শ্যাম্পু মিশিয়ে মাখলে চুল হবে মসৃণ ও ঝলমলে। আবার কারও কারও ক্ষেত্রে শ্যাম্পু করার পর চুল খুব শুষ্ক হয়ে যায়। শ্যাম্পুর সঙ্গে চিনি মেশালে চুল হবে আর্দ্র, মসৃণ ও কোমল।

আর যাদের প্রচুর পরিমাণে চুল ঝরার কারণে চুল পাতলা হয়ে গেছে তারা শ্যাম্পুর সঙ্গে চিনি মিশিয়ে চুলে লাগালে চুলের গোড়া ঘন ও মজবুত হবে।

চুলে খুশকির সমস্যা কমাতেও এই টোটকা কাজে লাগাতে পারেন। শ্যাম্পুর সঙ্গে যদি এক চামচ চিনি মিশিয়ে মাথার ত্বকে মালিশ করেন তাহলে মাথার ত্বকের মৃত কোষগুলি চলে যাবে। খুশকির সমস্যা থেকে সহজেই মুক্তি পাবেন।

এস/কেবি


চুলের ট্রিটমেন্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250