রবিবার, ২২শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা *** অরুণাচলে তীব্র বিরোধিতার মুখে ব্রহ্মপুত্রে ভারতের মেগা বাঁধ প্রকল্প, চীনের প্রকল্প ঘিরে উদ্বেগ *** আবারও হ্যাকিংয়ের মুখে এফবিআইয়ের তথ্যভান্ডার *** নারায়ণগঞ্জে চলন্ত বাসে আগুন, কারণ নিয়ে পুলিশ-ফায়ার সার্ভিসের ভিন্ন বক্তব্য *** শেখ হাসিনার দেশে ফেরার ‘তৎপরতা’ বিএনপি সরকারকে কতটা চাপে ফেলেছে *** বৈশাখী টিভিতে পুরোনো কায়দায় মবের নেপথ্যে কারা, গণমাধ্যম দখলের রাজনীতি বন্ধ হবে কবে *** ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী *** পুলিশে নতুন ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই পদ অনুমোদন *** শেখ হাসিনা ‘দেশে ফিরে টুঙ্গিপাড়া যাবেন’, শেখ মুজিবের সমাধিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার! *** পাবনায় বিএনপি ও আওয়ামী লীগের নেতা–কর্মীদের দফায় দফায় সংঘর্ষ

ঈদ রেসিপি : কবুতরের রোস্ট

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৯ অপরাহ্ন, ৭ই এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

কবুতরের মাংস খেতে অনেকেই পছন্দ করেন। এই মাংস স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। কবুতরের মাংস খেতে যারা পছন্দ করেন, তারা এবারের ঈদে তৈরি করতে পারেন আস্ত কবুতরের রোস্ট। পোলাওয়ের সঙ্গে দারুণ মানিয়ে যাবে এই পদ। রইলো রেসিপি-

উপকরণ:

১. কবুতর ৪টি

২. হলুদের গুঁড়া

৩. মরিচের গুঁড়া

৪. লবণ সামান্য

৫. তেল আধা কাপ

৬. এলাচ ৩-৪টি

৭. দারুচিনি ২-৩ টুকরো

৮. তেজপাতা ২-৩টি

৯. গোলমরিচ ৭-৮টি

১০. লবঙ্গ ৩-৪টি

১১. পেঁয়াজ কুচি আধা কাপ

১২. পানি আধা কাপ

১৩. আদা বাটা ১ চা চামচ

১৪. রসুন বাটা ১ চা চামচ

১৫. হলুদ গুঁড়া ১ চা চামচ

১৬. মরিচ গুঁড়া ১ টেবিল চামচ

১৭. ভাজা জিরার গুঁড়া আধা টেবিল চামচ

১৮. লবণ স্বাদমতো।

১৯. ধনিয়ার গুঁড়া আধা চা চামচ

২০. পানি আধা কাপ

২১. তেল আধা কাপ

২২. গরম মসলার গুঁড়া আধা চা চামচ

২৩. ভাজা জিরার গুঁড়া আধা চা চামচ

২৪. আস্ত কাঁচা মরিচ ৫-৬টি ও

২৫. পেঁয়াজ বেরেস্তা ২টেবিল চামচ।

আরো পড়ুন : সম্পূর্ণ ভিন্ন স্বাদে তরমুজের লাড্ডু!

পদ্ধতি

প্রথমে কবুতরগুলো পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও লবণ দিয়ে আস্ত কবুতরগুলো মাখিয়ে রেখে দিন ১০-১৫মিনিট।

এরপর চুলায় প্যান বসিয়ে তাতে তেল গরম করে নিন। তেল গরম হলে কবুতরগুলো দিয়ে উল্টেপাল্টে হালকা ভেজে প্যান থেকে উঠিয়ে নিতে হবে।

এবার প্যানের এই তেলের মধ্যে দিয়ে সামান্য ভেজে নিন এলাচ, দারুচিনি, তেজপাতা, গোলমরিচ ও লবঙ্গ। এরপর পেঁয়াজ কুচি নেড়ে নেড়ে ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিন।

তারপর একে একে আদা-রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ভাজা জিরার গুঁড়া ও লবন পরিমাণমতো দিয়ে দিন। তারপর ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে মসলা কষিয়ে নিতে হবে।

এরপর আধা কাপ পানি দিয়ে মসলা আবারও অল্প সময় কষিয়ে দিয়ে দিন ভেজে রাখা কবুতর। নেড়ে নেড়ে মসলার সঙ্গে মিশিয়ে ঢেকে কষিয়ে রান্না করুন ১০ মিনিটের মতো।

তখনই তাতে দিয়ে দিতে হবে গরম মসলার গুড়া, ভাজা জিরার গুড়া, আস্ত কাঁচা মরিচ ও পেঁয়াজ বেরেস্তা। সবকিছু নেড়ে কবুতরের সঙ্গে মিশিয়ে অল্প আঁচে ঢেকে চুলার উপর রেখে দিন ৫-৭ মিনিট। ব্যাস তৈরি হয়ে যাবে কবুতরের রোস্ট।

রেসিপি: ঝুমুর’স কিচেন

এস/ আই.কে.জে/ 

ঈদ রেসিপি কবুতরের রোস্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250