মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু *** রিমান্ডে গাজী নজরুলের প্রথম স্ত্রী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা *** সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে *** জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড

বড়পুকুরিয়া কয়লাখনি

৮৬ জনের নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ আপিল বিভাগের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৭ পূর্বাহ্ন, ২৫শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

বড়পুকুরিয়া কয়লাখনিতে ২০০৯ সালের সার্কুলারের পর বন্ধ হয়ে থাকা ড্রাইভার, এমএলএস পদে ৮৬ জনের নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার (২৫শে জানুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বিভাগ বড়পুকুরিয়া কয়লাখনি কর্তৃপক্ষের করা রিভিউ খারিজ করে দেন।

২০১৮ সালে ৮৬ জনকে যোগ্যতা অনুযায়ী নিয়োগের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। বিচারপতির রায় কেন বাস্তবায়ন হয়নি, তা নিয়েও আজ অসন্তোষ প্রকাশ করেন আদালত।

আরো পড়ুন: মির্জা আব্বাসের দুদকের মামলায় যুক্তি উপস্থাপন ২৭ ফেব্রুয়ারি

আদালতে রিটের পক্ষে শুনানি করা জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক বলেন, ২০০৯ সালে বড়পুকুরিয়া কয়লাখনি কর্তৃপক্ষ ড্রাইভার, এমএলএস পদে ৮৬ জনের নিয়োগের সার্কুলার জারি করে। সার্কুলারের পর চাকরিপ্রার্থীরা আবেদন করেন। এক পর্যায়ে নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। প্রক্রিয়া বন্ধ করার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসেন নিয়োগপ্রত্যাশীরা।

রিটের শুনানি নিয়ে হাইকোর্ট ২০১৬ সালে ৮৬ জনের নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেন। আদালতের এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে বড়পুকুরিয়া কর্তৃপক্ষ।

আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগ হাইকোর্টের আদেশ বহাল রাখেন। আপিল বিভাগের এই সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ করে বড়পুকুরিয়া কর্তৃপক্ষ। আজ আপিল বিভাগ রিভিউ খারিজ করে ৮৬ জনের নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিলেন।

এসি/


আপিল বিভাগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250