শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দিল্লি বিমানবন্দরে প্রবেশে বাধা, দেশে ফেরত এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৫৯ পূর্বাহ্ন, ১৫ই জুন ২০২৬

#

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে ভারতের রাজধানী দিল্লিতে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি বলে দাবি করেছে দৈনিক মানবজমিন। পত্রিকাটির অনলাইন সংস্করণে রোববার (১৪ জুন) গভীর রাতের এক প্রতিবেদনে বলা হয়েছে, একটি অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি পৌঁছানোর পর বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে ভারতে প্রবেশের ছাড়পত্র দেয়নি। পরে তিনি ঢাকাগামী ফিরতি ফ্লাইটে দেশে ফিরে আসেন।

মানবজমিনের প্রতিবেদনে দায়িত্বশীল কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বলা হয়, ডা. জাহেদের ভিসাসংক্রান্ত জটিলতা ছিল। তিনি সাধারণ পাসপোর্টে ভ্রমণ করেছিলেন। সংশ্লিষ্ট সূত্রের দাবি, উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর তার কূটনৈতিক পাসপোর্ট হওয়ার কথা থাকলেও সেটি হয়নি বা প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন ছিল না।

প্রতিবেদনে আরও বলা হয়, ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ ঘটনাটি জানার পর ভারত সরকারের সংশ্লিষ্ট মহলে যোগাযোগ করেন। তবে শেষ পর্যন্ত পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি এবং ডা. জাহেদকে ফিরতি ফ্লাইটে ঢাকা ফিরে আসতে হয়।

প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়, কূটনৈতিক পত্র দিয়ে আগাম অবহিত করার পরও রোববার সন্ধ্যায় ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ ‘রহস্যজনক কারণে’ প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লিতে প্রবেশে বাধা দিয়েছে। পরে উচ্চ মহলের নির্দেশে অনুমতি দেওয়া হলেও প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে প্রবেশ না করে কলম্বো হয়ে ঢাকার পথে রওনা দেন। ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্র প্রথম আলোকে এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, সোমবার থেকে দিল্লিতে অনুষ্ঠেয় ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনের বৈঠকে অংশ নিতে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা রোববার সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ওই বৈঠকে তার বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল।

জানা গেছে, ওই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা হিসেবে উপদেষ্টার অংশগ্রহণের বিষয়ে গত শুক্রবার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন আনুষ্ঠানিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছিল। কিন্তু সন্ধ্যায় দিল্লি বিমানবন্দরে অবতরণের পর তাকে রহস্যজনক কারণে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ আড়াই ঘণ্টা বসিয়ে রাখে।

তাকে দিল্লিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়টি স্পষ্ট করেনি। এমন পরিস্থিতিতে জাহেদ উর রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেন। রাতেই তিনি দিল্লি থেকে কলম্বোর উদ্দেশে রওনা করেছেন। আজ সোমবার দুপুরের আগেই তার দেশে ফেরার কথা রয়েছে।

সমকালের অনলাইন সংস্করণের প্রতিবেদনে বলা হয়েছে, নয়াদিল্লির বিমানবন্দর থেকে ফেরত এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে যোগ দিতে তিনি রোববার ঢাকা থেকে দিল্লি গিয়েছিলেন। সেখানে অসৌজন্যমূলক আচরণের কারণে ক্ষোভ দেখিয়ে তিনি ফেরত আসেন। উপদেষ্টার ঘনিষ্ঠ সূত্রগুলো সমকালকে এ তথ্য জানিয়েছে।

সূত্রটি সমকালকে জানায়, ঘণ্টাখানেক বসিয়ে রেখে বিভিন্ন প্রশ্ন করার পর প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা পদে থাকা জাহেদ উর রহমানকে ভারতের প্রবেশের অনুমতি দেওয়া হয়। কিন্তু ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের আচরণ যথাযথ না হওয়ায়, উপদেষ্টা ভারতে প্রবেশে অস্বীকৃতি জানান। তিনি ভারত থেকে অন্য দেশ হয়ে বাংলাদেশে ফেরার সিদ্ধান্ত নেন। রোববার দিবাগত রাত ১টায় এই প্রতিবেদন লেখার সময়ে উপদেষ্টা দেশের পথে ছিলেন।

উপদেষ্টা জাহেদ প্রতিমন্ত্রী হিসেবে কূটনৈতিক পাসপোর্ট পাওয়ার যোগ্য। তবে উপদেষ্টার ঘনিষ্ঠ সূত্রটি সমকালকে জানায়,  তিনি রোববার বিকেল তিনটা ২০ মিনিটে সাধারণ পাসপোর্টে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ঢাকা থেকে যাত্রা করেছিলেন। দিল্লির বিমানবন্দরে নামার পর তাকে ভারতের নজরদারি তালিকা অনুযায়ী আটকে দেওয়া হয়েছিল।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম সিএনএন-নিউজ১৮ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, উপদেষ্টা জাহেদ উর রহমানের নাম ভারতের নিরাপত্তা-সংক্রান্ত নজরদারি তালিকায় ছিল। দিল্লি বিমানবন্দরে নিয়মিত তল্লাশির সময় অভিবাসন কর্মকর্তারা তাকে শনাক্ত করেন। এরপর যাচাইয়ের জন্য তাকে আটক করা হয়।

সূত্রটি নিউজ১৮-কে জানায়, প্রশাসনিক ত্রুটির কারণে জাহেদ উর রহমানকে দিল্লিতে প্রবেশে বাধা দেওয়া হয়। পরে অসঙ্গতি শনাক্ত ও সমাধান করার পর কর্মকর্তারা তাকে ছাড়পত্র দেন। 

প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই আন্দোলনের পর বাংলাদেশের কয়েকজন ইনফ্লুয়েন্সারের ইউটিউব চ্যানেল ব্লক করে ভারত। দেশটির কর্তৃপক্ষের দাবি, এসব ইনফ্লুয়েন্সারের বক্তব্য ভারতবিরোধী। এই তালিকায় জাহেদ উর রহমানের নামও রয়েছে বলে জানা গেছে।

এসব বিষয়ে বাংলাদেশ সরকার, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফলে প্রবেশে বাধা দেওয়ার সুনির্দিষ্ট কারণ এখনো স্পষ্ট নয়।

উল্লেখ্য, ডা. জাহেদ উর রহমান বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। চলতি মাসের শুরুতে ভারত-বাংলাদেশ সীমান্তে ‘পুশ-ইন’ ইস্যু নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, ভারত বাংলাদেশকে নিয়ে নতুন কোনো উত্তেজনা সৃষ্টি করতে চায় না। তার মন্তব্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল।

বাংলাদেশ ও ভারতের মধ্যে সাম্প্রতিক সময়ে সীমান্ত, অভিবাসন এবং কূটনৈতিক নানা ইস্যুতে টানাপোড়েনের প্রেক্ষাপটে এই ঘটনাকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট পর্যবেক্ষকরা। সম্প্রতি দুই দেশের মধ্যে সীমান্ত ব্যবস্থাপনা ও গোয়েন্দা তথ্য বিনিময় জোরদারের বিষয়েও আলোচনা হয়েছে।

তবে দিল্লি বিমানবন্দরে ডা. জাহেদের সঙ্গে কী ঘটেছিল এবং তা প্রশাসনিক নাকি কূটনৈতিক কোনো কারণে হয়েছিল— সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে ঢাকা ও দিল্লির পক্ষ থেকে বক্তব্য এলে ঘটনার প্রকৃত চিত্র আরও পরিষ্কার হবে।

জাহেদ উর রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250