শুক্রবার, ২৮শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অনলাইনে মত প্রকাশে ভয়, নিজেদের ‘গুটিয়ে নিচ্ছেন’ সাংবাদিকদের কেউ কেউ: জরিপ *** বন্যায় মৃত নারীর কান থেকে গয়না চুরি, ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২ *** নেপাল-তিব্বতে বন্যায় মৃত্যু বেড়ে ৫৫২ *** নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৮৯ *** ‘স্যার, কসম করেন’, ধরা পড়ার আগে পুলিশের সঙ্গে মোবারকের কথোপকথন *** বাংলাদেশ যেন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ না দেয়, সেই বার্তা দিতেই কী ঢাকায় এসেছিলেন পরাগ জৈন *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বিএনপি নেতার, ভিডিও ছড়াতেই শোকজ *** অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট *** বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী *** ‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার

ইতালির ওয়ার্ক পারমিট ভিসার অ্যাপয়েন্টমেন্ট শুরু আজ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩২ পূর্বাহ্ন, ২২শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

ইতালির ওয়ার্ক পারমিট ভিসায় আবেদনকারীদের সোমবার (২২শে এপ্রিল) থেকে অ্যাপয়েন্টমেন্ট আসা শুরু হবে। আগামী ২রা মে থেকে অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী ফাইল জমা নেওয়া শুরু হবে বলে জানা গেছে। 

রোববার (২১শে এপ্রিল) এক বার্তায় এই তথ্য জানিয়েছে ভিসা সেবা দাতা প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল।

ভিএফএস জানায়, ইতালি ওয়ার্ক ভিসা আবেদনকারীদের ধৈর্য ধরে অ্যাপয়েন্টমেন্টের তারিখ ও সময়ের জন্য তাদের ই-মেইল চেক করার জন্য অনুরোধ করা হচ্ছে। অ্যাপয়েন্টমেন্ট স্লটগুলো ধীরে ধীরে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বরাদ্দ করা হবে৷

৫ মাসেরও বেশি আগের নুল্লা ওস্তাসের (ওয়ার্ক পারমিট ভিসা) ধারকদের অগ্রাধিকার দেওয়া হবে৷ আবেদনকারীদের যাচাইকৃত নুল্লা ওস্তার (ওয়ার্ক পারমিট ভিসা) মেয়াদ শেষ হবে না, যদি সংশ্লিষ্ট আবেদনকারী ছয় মাসের মেয়াদের মধ্যে ই-মেইলটি পাঠান।

আরো পড়ুন: আজ আসছেন কাতারের আমির

বিস্তারিত জানতে www.vfsglobal.com. এই ইমেইলে প্রবেশ করতে বলেছে ভিএফএস।

ইতা‌লি যেতে ইচ্ছুক বাংলা‌দে‌শিদের দেশ‌টি‌তে যাওয়ার অনুমোদন আসার পর ঢাকায় দেশটির দূতাবাসে পাসপোর্ট জমা দিতে ভিএফএস গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্ট নি‌তে হয়।

সম্প্রতি ভিএফএস গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্ট নি‌তে বেশ ভোগা‌ন্তি‌তে পড়‌ছেন বাংলা‌দে‌শি কর্মী‌রা। তা‌দের অভিযোগ, ভিএফএসের অ্যাপয়েন্টমেন্ট সহজেই মিলছে না।

এইচআ/ আই.কে.জে/ 


ইতালি ভিএফএস গ্লোবাল ভিসার অ্যাপয়েন্টমেন্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250