সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২০ মাসে নদী থেকে ৯২০ মরদেহ উদ্ধার, হত্যার পর পানিতে ফেলার কৌশল কেন? *** প্রধানমন্ত্রীর ব্যস্ত কূটনৈতিক সূচি, দুই মাসে চার দেশ সফরের আলোচনা *** ক্যারিয়ারে সফলতার শুরুতেই ডেঙ্গুতে প্রাণ হারালেন ডা. আঁচল রায় *** জামায়াতের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই: ফরহাদ মজহার *** আদাবরে ভবন দখলচেষ্টা: দেড় বছরে দেড় কোটি টাকা আদায় করেছিল একই দখলদার গ্রুপ *** আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ *** ড. ইউনূস আমলে গ্রেপ্তার, জামিনের একমাস পর মৃত্যু সাংবাদিকের, কিছু প্রশ্ন *** বাংলাদেশের কিসের এত দুশ্চিন্তা *** এমবাপ্পের চোট কতটা গুরুতর *** জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন সোমবার

দুপুরে পাতে রাখুন ‘আনারস মুরগি’

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৩ অপরাহ্ন, ৫ই মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

কমবেশি সবাই মুরগির মাংস খেতে পছন্দ করেন। তবে মুরগির মাংসের যে পদ প্রায় প্রতিদিনই ঘরে রান্না করা হয়, তা হলো মুরগির মাংসের ঝোল বা ভুনা। তবে একঘেঁয়েমি এই পদে ভিন্নতা আনতে এবার এতে মেশাতে পারেন আনারস। মজাদার কিছু খেতে দুপুরের পাতে রাখুন ‘আনারস মুরগি’।

বাজারে এখন বেশ সহজলভ্য হলো আনারস। মুরগির মাংস ও আনারসের মিশেলে তৈরি এই পদ একবার খেলেই আপনার মন ভরে যাবে। চলুন জেনে নেওয়া যাক এর সহজ রেসিপি-

উপকরণ

১. মুরগি ১টি

২. আনারস দেড় কাপ (ছোট টুকরা করে কাটা)

৩. এলাচ ৩-৪টি

৪. দারুচিনি ২ টুকরো

৫. তেজপাতা ২টি

৬. লবণ স্বাদমতো

৭. হলুদ গুঁড়া আধা চা চামচ

৮. মরিচ গুঁড়া ১ চা চামচ

৯. পেঁয়াজ কুচি আধা কাপ

১০. ধনিয়া গুঁড়া আধা চা চামচ

আরো পড়ুন : এই গরমে খান লাউ-বড়ির দুধমালাই

১১. জিরা গুঁড়া আধা চা চামচ

১২. গরম মসলা গুঁড়া আধা চা চামচ

১৩. আদা বাটা আধা চা চামচ

১৪. রসুন বাটা আধা চা চামচ ও

১৫. তেল আধা কাপ।

পদ্ধতি

চুলায় প্যান বসিয়ে তাতে তেল দিতে হবে। তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিন। অল্প সময় ভেজে তেজপাতা, এলাচ, দারুচিনি দিয়ে আবারও ভাজতে হবে।

পেঁয়াজ হালকা ভাজা হলে এর মধ্যে একে একে বাটা মসলা, গুঁড়া মসলা ও লবণ দিয়ে নেড়ে পরিমাণমতো অল্প পানি দিয়ে মসলা কষিয়ে নিন।

মসলা কষানো হলে এবার এর মধ্যে মুরগি দিয়ে কিছুক্ষণ নেড়ে অল্প পানি দিয়ে ঢেকে দিতে হবে। মাখা মাখা পানি দিলেই চলবে। মাংস থেকে পানি বের হবে। সে পানিতেই মাংস সেদ্ধ হয়ে যাবে।

মাংস আধা সেদ্ধ হয়ে গেলে এবার এর মধ্যে আনারস দিয়ে দিন। অল্প কিছুক্ষণ আনারস কষিয়ে আবার মাখা মাখা করে পানি দিয়ে দিতে হবে। ঢেকে দিতে হবে অল্প সময়ের জন্য।

মাংস ও আনারস সেদ্ধ হয়ে ঝোল মাখা মাখা হয়ে গেলেই উপরে সামান্য জিরার গুঁড়া ছিটিয়ে নামিয়ে ফেলতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে আনারস মুরগি। ভাত-পোলাও, রুটি যে কোনো কিছুর সঙ্গে দারুণ মানিয়ে যাবে এই পদ।

এস/ আই.কে.জে/


রেসিপি ‘আনারস মুরগি’

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250