শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন

‘শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে খেলবে বাংলাদেশ’

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:২১ পূর্বাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

এশিয়া কাপ খেলতে আগামীকাল রোববার (৭ই সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতে উড়াল দেবে বাংলাদেশ দল। ১৯৮৬ সাল থেকে এখন পর্যন্ত ১৩ বার এশিয়া কাপে অংশ নিয়েছে বাংলাদেশ। ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণ মিলিয়ে সেরা সাফল্য ২০১২, ২০১৬ ও ২০১৮ এশিয়া কাপের রানার্সআপ হওয়া। সোনার হরিণ হয়ে থাকা এশিয়া শিরোপা এবার জয়ের স্বপ্ন দেখছেন তাসকিন আহমেদ।

গতকাল শুক্রবার (৫ই সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর এক বিপণিবিতানের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলেন তাসকিন। সেখানেই সাংবাদিকদের সঙ্গে আলাপে জাতীয় দলের এই পেসার বললেন সেই স্বপ্নের কথা, ‘টি-টোয়েন্টি অনিশ্চয়তার খেলা। এই সংস্করণে অনেক ছোট দল অনেক বড় বড় দলকে বিশ্বকাপ কিংবা অন্যান্য বড় আয়োজনে হারিয়ে দেয়। এই সংস্করণে একটা ওভারেই খেলার গতি-প্রকৃতি বদলে যেতে পারে। অতীতে আমরা ফাইনাল খেলেছি। বাকি শুধু চ্যাম্পিয়ন হওয়াটা। এটাও হবে ইনশা আল্লাহ।’

তাসকিনের এই বিশ্বাসের মূলে রয়েছে দলের উত্তরোত্তর উন্নতি। টানা কয়েকটি টি-টোয়েন্টি সিরিজ জয়ের কথা মনে করিয়ে দিয়ে বললেন, ‘সবশেষ তিনটি সিরিজ আল্লাহর রহমতে আমরা টানা জিতেছি। এটা বেশ ভালো আত্মবিশ্বাস দেবে। দেখেন কয়েক মাস আগে আমি এক সাক্ষাৎকারে বলেছিলাম, একটা রূপান্তরকাল পার করার কারণেই আমরা কিছু ম্যাচ হেরেছিলাম।'

তিনি বলেন, 'কিন্তু এখন আমরা ভালো ফর্মে। অনুশীলনে আমরা দলের সবাই, কোচিং স্টাফরাও কঠোর পরিশ্রম করছি। সব মিলিয়ে এগিয়েই যাচ্ছি আমরা। এই ধারাবাহিকতা থাকলে আশা করি, ভালো কিছু হবে।’ সেই ‘ভালো কিছু’টা যে চ্যাম্পিয়ন হওয়া, সেটিও বললেন তাসকিন, ‘শুধু অংশগ্রহণের জন্যই যাচ্ছি না আমরা, আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া।’

এশিয়া কাপ তাসকিন আহমেদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

🕒 প্রকাশ: ০৪:৩০ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা

🕒 প্রকাশ: ০১:২৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ

🕒 প্রকাশ: ০১:১৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

খাটের নিচে ১৬ ফুটের অজগর, শব্দ শুনেই ছোটাছুটি, অতঃপর উদ্ধার

🕒 প্রকাশ: ০১:১৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

ডায়ানার মৃত্যুর রাতে চার্লসকে ‘উচ্ছ্বসিত’ মনে হয়েছিল—দাবি ভাইয়ের

🕒 প্রকাশ: ১০:১০ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250