শনিবার, ১৪ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২রা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব *** যেভাবে জামায়াতের একটি ‘সেক্যুলার’ চেহারা তৈরি হতো *** নির্বাচনের ফলকে স্বীকৃতি দেওয়া স্ট্যাটাস সরিয়ে নিলেন জামায়াত আমির *** ‘আওয়ামী লীগের স্থানীয় কার্যালয়ের তালা খুলে বিএনপি নেতা ভুল করেননি’ *** নির্বাচিত সংসদ সদস্যদের শপথ ১৭ই ফেব্রুয়ারি *** ‘জাতীয় পার্টি কোনো আসন পায়নি, এটা অবিশ্বাস্য’ *** বাংলাদেশকে নিয়ে বেশি আশাবাদী হওয়া ঠিক হবে না, বলছেন ব্রিটিশ এমপি রুপা হক *** জুরিদের গাজা-বিষয়ক মন্তব্যে ক্ষুব্ধ অরুন্ধতী রায়, বার্লিন চলচ্চিত্র উৎসব বর্জন *** এবার দেশ গড়ার পালা, ঐক্যবদ্ধ থাকতে হবে: তারেক রহমান *** আমরা অবশ্যই সার্ক পুনরুজ্জীবিত করতে চাইব: তারেক রহমান

ইরান-সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৭ অপরাহ্ন, ১৬ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দেশটির বর্তমান পরিস্থিতি নিয়ে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে ফোনে কথা বলেছেন বলে ইরানের আধা-সরকারি তাসনিম বার্তা সংস্থা জানিয়েছে।

আরাগচি বলেন, তেহরান তার সীমান্ত ‘দৃঢ়ভাবে রক্ষা’ করবে এবং যেকোনো সম্ভাব্য হুমকির জবাব দিতে ইরানের প্রস্তুতির বিষয়টি তুলে ধরেন। তথ্যসূত্র: নিউজউইক, সৌদি গেজেট।

অপরদিকে প্রিন্স ফয়সাল উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং স্থিতিশীলতা বজায় রাখতে কূটনীতি ও আঞ্চলিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান গতকাল বৃহস্পতিবার (১৫ই ফেব্রুয়ারি) আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন সমকক্ষের সঙ্গে ধারাবাহিক ফোনালাপ করেন, যেখানে অঞ্চলটির সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

এই ফোনালাপগুলো এমন এক সময়ে হয়েছে, যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে। ইরানের সঙ্গে সম্ভাব্য উত্তেজনা বৃদ্ধির আশঙ্কায় কাতারসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন সামরিক ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের কিছু সেনাসদস্য প্রত্যাহার করা হয়েছে। 

তেহরান সতর্ক করে বলেছে, হামলা হলে তারা মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু বানাবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাকে জানানো হয়েছে যে ‘ইরানে হত্যাকাণ্ড বন্ধ হয়েছে’, তবে তিনি সামরিক পদক্ষেপের সম্ভাবনা পুরোপুরি নাকচ করেননি।

জে.এস/

ইরান-সৌদি আরব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250