মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান, যাওয়া হবে বাড়ি বাড়ি *** সরকারি হারানো অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযানের সিদ্ধান্ত, তথ্য দিলে পুরস্কার *** সৌদি আরবে হুতিদের হামলায় আহত ৭৩ *** সম্পর্ক জোরদারে পানিবণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি রাষ্ট্রপতির আহ্বান *** সরকার হাসিনাকে ধরে আনতে চায়: ডা. জাহেদ উর রহমান *** তাদের ছেড়ে দেব না, বাঁধনের ওপর হামলা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা *** শাহজালালে থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর, প্রথম দিনে উড়বে ২০ ফ্লাইট *** শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির *** পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরুর হুমকি ইসরায়েলি মন্ত্রীর *** বাঁচা-মরার ম্যাচে আজ নামছে বাংলাদেশ

সাকিব-আফ্রিদিদের এলিট ক্লাবে নাম লেখালেন স্টোকস

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৯ পূর্বাহ্ন, ১৩ই জুলাই ২০২৪

#

ছবি : সংগৃহীত

শুক্রবার (১২ই জুলাই) লর্ডস টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে ইংল্যান্ড। সহজ জয়ের ম্যাচে একটা বিরল রেকর্ড গড়েছেন বেন স্টোকস। ১০ হাজার রান ও ৩০০ উইকেটের ডাবল ছুঁয়েছেন এই পেস বোলিং অলরাউন্ডার।

টেস্টে ২০০ ও আন্তর্জাতিক ক্রিকেটে ৩০০, দুটি মাইলফলক ছুঁতে স্টোকসের দরকার ছিল ২ উইকেট। লর্ডসে সেই মাইলফলক স্পর্শ করলেন ইংল্যান্ড অধিনায়ক।

আরো পড়ুন : সৌভাগ্যের জার্সি পরেই ফাইনাল খেলবে আর্জেন্টিনা

উইন্ডিজের দ্বিতীয় ইনিংসের ১২তম ওভারের তৃতীয় বলে কার্ক ম্যাকেঞ্জিকে এলবিডব্লু করে ক্রিকেটের রাজকীয় সংস্করণে ২০০তম উইকেট পান স্টোকস। একই সঙ্গে এই ইংলিশ অলরাউন্ডারের সেটা ৩০০তম আন্তর্জাতিক উইকেট।

আর তাতে ষষ্ঠ ক্রিকেটার হিসেবে ১০ হাজার রান ও ৩০০ উইকেটের ডাবল ছুঁয়েছেন স্টোকস। স্টোকসের আগে এই এলিট ক্লাবে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান, শহিদ আফ্রিদি, সনাথ জয়াসুরিয়া, কার্ল হুপার ও জ্যাক ক্যালিস। 

আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান ও ৩০০ উইকেটের এলিট ক্লাবের ক্রিকেটার : সাকিব আল হাসান (বাংলাদেশ) 

কার্ল হুপার (ওয়েস্ট ইন্ডিজ) 

জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা) 

শহীদ আফ্রিদি (পাকিস্তান) 

সনাথ জয়াসুরিয়া (শ্রীলঙ্কা) 

বেন স্টোকস (ইংল্যান্ড)

এস/কেবি

স্টোকস এলিট ক্লাব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250