শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন

মিয়ানমারের আরও ১০ সেনাসদস্য পালিয়ে বাংলাদেশে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫২ অপরাহ্ন, ১৬ই এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ‍্যংছড়ির জামছড়ি সীমান্ত দিয়ে নতুন করে আরও ১০ জন মিয়ানমার সেনা সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। 

মঙ্গলবার (১৬ই এপ্রিল) সকালে বাংলাদেশের নাইক্ষ্যংছড়ি উপজেলার জামছড়ি সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে ঠাঁই নেন। পরে তাদের নিরস্ত্র করে বিজিবির হেফাজতে নেওয়া হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবির) জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম। আশ্রয় নেওয়া ১০ সেনাসদস্যকে নাইক্ষ্যংছড়ি বিজিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে আসা হয়েছে।

আরো পড়ুন: হিলি স্থলবন্দর দিয়ে এলো ৬৯৪ টন আলু

এই বিষয়ে নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমনের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি এর সত্যতা নিশ্চিত করেন।

বিজিবির এক কর্মকর্তা বলেন, মিয়ানমারে ভেতরে সংঘাতের কারণে দেশটির সেনা সদস্যরা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিচ্ছেন। যারা পালিয়ে আসছেন, তাদের বিজিবির তত্ত্বাবধানে রাখা হচ্ছে। তাদের মিয়ানমারে ফেরতের ব্যবস্থা করা হবে।

উল্লেখ্য, এখন পর্যন্ত ১০৬ জন সেনা ও বিজিপির সদস্য বাংলাদেশের আশ্রয়ে নিয়েছেন। মঙ্গলবার দুপুর ২টার পর আরও কিছু বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। তবে এ বিষয়ে বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

এইচআ/ 

মিয়ানমার সেনাসদস্য

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250