বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিকেল ৫টার পর ভিক্ষা করলে জেল-জরিমানার হুঁশিয়ারি ‘ফকির সভাপতির’ *** যেভাবে বাংলাদেশ জয় করেছিলেন ম্যারাডোনা *** শেখ হাসিনার দেশে ফেরার পথ নিয়ে কী ইঙ্গিত দিল ভারত *** মিয়ানমার হয়ে চীনের সঙ্গে যুক্ত হতে নতুন করিডোরের প্রস্তাব বাংলাদেশের *** বাংলাদেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র *** শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে এবার আগরতলা সীমান্তে আওয়ামী লীগের নেতারা *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর ২৬ মাসে যে পরিস্থিতির মুখোমুখি সাংবাদিকেরা *** গাজীপুর-সাভার-নারায়ণগঞ্জে শ্রমিক বিক্ষোভে বন্ধ ১৪৩ পোশাক কারখানা *** ছাত্রলীগ নেতাকে পুলিশে দেওয়া নিয়ে ছাত্রদলের দুই পক্ষে সংঘর্ষ, গুলি-ককটেল *** ‘ওসি ঠিক তো সব ঠিক’ বলে যুবলীগ নেত্রীকে বাসায় ডাকলেন ওসি, কল রেকর্ড ভাইরাল

অতিরিক্ত সময়ের গোলে মায়ামির হার

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৯ অপরাহ্ন, ৩রা নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

প্লে-অফের প্রথম ম্যাচে জয় পেয়েছিল ইন্টার মায়ামি। দ্বিতীয় ম্যাচে আটলান্টা ইউনাইটেডর বিপক্ষে জয় পেলেই নিশ্চিত হয়ে যেতো এমএলএস কাপে ইস্টার্ন কনফারেন্সের প্লে–অফে মায়ামির সেমিফাইনাল। তবে শেষ মুহূর্তে গোল খেয়ে বসে লিওনেল মেসির দল। এতেই ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।

রোববার (৩রা নভেম্বর) আটলান্টার মাঠ মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে ম্যাচের ২২ মিনিটে সহজ সুযোগ মিস করেন মেসি। এরপর ২৮ মিনিটে দারুণ এক সেভে দলকে রক্ষা করেন মায়ামির গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার।

ম্যাচের ৩৯ মিনিটে লিড পায় মায়ামি। মায়ামির আক্রমণ থেকে বল ধরে কিক নেওয়ার সময় পড়ে যান তিনি। ছুট এগিয়ে ফার্নান্দো রেদেন্দো বল দখলে নিয়ে বাড়িয়ে দেন ডেভিড মার্টিনেজের দিকে। ঠান্ডা মাথায় চিপ করে জাল খুঁজে নেন তিনি।  

আরো পড়ুন : ব্রাজিল স্কোয়াডে ঠাঁই হলো না নেইমার-এনদ্রিকের

ম্যাচের ৫৮ মিনিটে সমতায় ফেরে আটলান্টা। আমাদোহের দারুণ ক্রসে জটলার মধ্য থেকে নিচু হয়ে হেড করে আটলান্টাকে সমতায় ফেরান ডেরিক উইলিয়ামস। সমতায় থেকে শেষ হওয়ার পথে ছিল ম্যাচটি। তবে নির্ধারিত ৯০ মিনিট শেষে যোগ করা হয় ৫ মিনিট। এই সময়ের চতুর্থ মিনিটেই সিলভার গোল। তার গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে আটালান্টা।

এই ম্যাচ ড্র হলেই কনফারেন্স সেমিফাইনালে উঠে যেতেন মেসিরা। তবে সেটা না হওয়ায় তৃতীয় ম্যাচেই এখন নির্ধারিত হবে দুই দলের ভাগ্য। ম্যাচটি হবে আগামী শনিবার (৯ই নভেম্বর)। 

এস/কেবি

মায়ামি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250