শনিবার, ২১শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পাবনায় বিএনপি ও আওয়ামী লীগের নেতা–কর্মীদের দফায় দফায় সংঘর্ষ *** ২৪ ঘণ্টায় সৌদি আরবে ৮ বার জরুরি সতর্কতা, হুতিদের সঙ্গে পেরে উঠছে না কেন রিয়াদ *** আওয়ামী লীগ ঠেকাতে জামায়াতের অবস্থান কেন আলাদা মেরুতে *** গঙ্গার পানিবণ্টন চুক্তি: ঢাকায় ভারতের প্রতিনিধিদল, বৈঠক চলবে ৩ দিন *** আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম *** নড়াইলে আওয়ামী লীগ নেতা–কর্মীদের অন্তত ২০–৩০টি বাড়িতে হামলা–আগুন *** গোপালগঞ্জে অতিরিক্ত ৭ প্লাটুন আনসার মোতায়েন, সাত জেলায় দায়িত্বে ৪৯ প্লাটুন *** সোনিয়া গান্ধীর চরিত্রে অভিনয়ের কথা ছিল মনিকা বেলুচ্চির, যে কারণে হলো না *** প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ *** বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে রাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়ার চার্লস স্টার্ট বিশ্ববিদ্যালয় ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১২ অপরাহ্ন, ১২ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের চার্লস স্টার্ট বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের মধ্যে গতকাল এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে স্বাক্ষরিত এ সমঝোতা স্মারকের মাধ্যমে এ দুটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে উচ্চতর শিক্ষা ও সহযোগিতার ক্ষেত্র প্রসারিত হলো। 

চার্লস স্টার্ট বিশ্ববিদ্যালয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের সময় এ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মাইক ফেরগুসন-সহ উভয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন: প্রকাশিত হলো রাবির সি ইউনিটের ফল, পাসের হার ৪৬ শতাংশ

এ সমঝোতা স্মারকের আওতায় উভয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা পারস্পরিক সফর বিনিময় করবেন। এছাড়া  চার্লস স্টার্ট বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত শিক্ষক ও প্রতিনিধিরা ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় সফরসহ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এতে বাংলাদেশি শিক্ষার্থীদের শিক্ষার মান বৃদ্ধিসহ ভবিষ্যতে অস্ট্রেলিয়ার চার্লস স্টার্ট বিশ্ববিদ্যালয় এবং ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতার ক্ষেত্র আরো প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে। ইতোপূর্বে চার্লস স্টার্ট বিশ্ববিদ্যালয়ের সাথে বাংলাদেশের বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এসি/ আই. কে. জে/ 

চার্লস স্টার্ট বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250