সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা

‘আমরা এখন ভালোমানের চাল খাই, এখন শখ করে পান্তা ভাত খায়’

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫২ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, একসময় আমরা মঙ্গাতে অবস্থান করতাম। ত্রাণের চাল দিয়ে খেয়ে বাঁচতে হতো। অথচ, আমরা এখন ভালোমানের চাল খাই। একটা সময় অনেকে ভাত পানিতে ভিজিয়ে রেখে পান্তা করে খেত। আর এখন পান্তা শখ করে খায়, বৈশাখে উৎসব করে খায়।

বৃহস্পতিবার (৮ই ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত সেইফ ফুড কার্নিভালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, আমরা এখন পুষ্টিকর ও নিরাপদ খাদ্য প্রতিষ্ঠার লক্ষ্যে সংগ্রাম করছি। সেটি পেতে যা যা করণীয়, তা আমরা জেনেও করি না। আমরা জেনেশুনে খাবারে ভেজাল দেই ও বিক্রি করি। কিন্তু সেই ব্যবসায়ী ভাবে না, অন্য ভেজাল খাবারগুলোও তো তাকে খেতে হবে।

তিনি বলেন, মসজিদের ইমাম যদি জুমার আগে নিরাপদ খাদ্য নিতে সচেতন করেন তাহলে মানুষ এ বিষয়ে সচেতন হবে। স্কুলের শিক্ষকরা তার পাঠদান শুরুর আগে দুই মিনিট নিরাপদ খাদ্য গ্রহণে উৎসাহিত করলে তা শিক্ষার্থীদের মধ্যে প্রভাব ফেলবে। এভাবে সবার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।

গুণগতমান সম্পর্কে নিশ্চিত হয়ে খাবার কেনার পরামর্শ দিয়ে মন্ত্রী বলেন, সস্তা পেলেই বেশি খাওয়ার প্রবণতা রয়েছে অনেকের। মানসম্মত খাবার পেতে একটু খরচ বেশি হয়। প্রয়োজনে অল্প খাব কিন্তু মানসম্মত খাবার খাব।

মন্ত্রী আরও বলেন, রপ্তানি করতে হলে মানসম্মত খাদ্য নিশ্চিত করতে হবে। ভেজাল মেশানোয় আমরা খাদ্য রপ্তানিতে পিছিয়ে পড়েছি। একসময় চিংড়ি রপ্তানিতে বেশ এগিয়ে ছিলাম তবে পরবর্তীতে চিংড়িতে জেলি মেশানোর ফলে চিংড়ি রপ্তানিতে আমরা পিছিয়ে গেছি। দেশের বাহিরে মানসম্মত খাদ্যের চাহিদা বেশি।

আরো পড়ুন: হাছান মাহমুদেরে সঙ্গে জয়শঙ্করের হৃদ্যতাপূর্ণ বৈঠক অনুষ্ঠিত

এ ছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য দেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ইসমাইল হোসেন। এসময় তিনি নিরাপদ খাদ্যের লক্ষ্যে সচেতনতা বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, প্রাথমিক শিক্ষা থেকে যদি নিরাপদ খাদ্য সম্পর্কে শিক্ষা দেওয়া যায় তাহলে বিষয়টি সহজ হবে। ইতোমধ্যে নিরাপদ খাদ্য পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। মাধ্যমিক পর্যায় পর্যন্ত তা যুক্ত করার পরিকল্পনা রয়েছে। মাধ্যমিক পর্যায় পর্যন্ত থাকলে আর তা কলেজ পর্যায়ে প্রয়োজন হবে না। সমাজের যারা প্রভাবশালী মানুষ আছে তাদের এখানে কাজ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) চেয়ারম্যান মো. আব্দুল কাইয়ুম সরকার। কার্নিভালটি সকাল ১০টায় শুরু হয়ে চলবে রাত ৮টা পর্যন্ত। এবারের কার্নিভালে দেশের প্রায় ৭০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

এসি/

ভালোমানের চাল পান্তা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250