মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

ঈদ স্পেশাল : লাচ্ছা সেমাই!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৭ অপরাহ্ন, ৮ই এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

আসছে ঈদুল ফিতর, আর এই দিনে সেমাই থাকবে না এটা ভাবাই অসম্ভব। যার মধ্যে লাচ্ছা সেমাইয়ের চাহিদা সবচেয়ে বেশি।

সাধারণত সবাই দোকান কিংবা সুপারশপ থেকেই লাচ্ছা সেমাই কেনেন। তবে চাইলে ঘরেও খুব সহজে তৈরি করতে পারবেন লাচ্ছা সেমাই। তাও আবার কয়েকটি উপকরণে ও খুবই কম সময়ের মধ্যে। জেনে নিন লাচ্ছা সেমাই তৈরির সহজ রেসিপি-

উপকরণ

১. ময়দা ১ কাপ

২. ঘি ১ টেবিল চামচ

৩. কর্নফ্লাওয়ার ৫ টেবিল চামচ

৪. মাখন আধা কাপ

৫. সয়াবিন তেল ১ কাপ ও

৬. তেল ভাজার জন্য।

আরো পড়ুন : ঈদ স্পেশাল : তেহারি

পদ্ধতি

একটি বড় পাত্রে ময়দা নিয়ে তার সঙ্গে অল্প অল্প করে পানি মিশিয়ে কাই তৈরি করে নিন। বেশি তরল করবেন না। কাই তৈরি করে তা দুই ভাগে ভাগ করে নিয়ে গোল করে চেপে নিন। এবার ডোনাটের মতো করে মাঝে গর্ত করে নিন।

এবার মাখন গলিয়ে নিতে হবে। তারপর একটি ছড়ানো ট্রে অথবা প্লেটে গলিয়ে ছড়িয়ে দিন। এবার সয়াবিন তেল ও কর্নফ্লাওয়ার দিয়ে দিন মাখনের উপর।

একটি কাঁটা চামচের সাহায্যে নেড়ে তেল, ঘি ও কর্নফ্লাওয়ার ভালোভাবে মিশিয়ে নিন। এবার ডোনাট আকৃতির ডোগুলো ট্রেতে দিয়ে মিশ্রণটি চামচের সাহায্যে মেখে দিন। ২০ মিনিট এভাবে রেখে দিন।

২০ মিনিট পর ডোয়ের গর্তের ভেতর আঙ্গুল দিয়ে ঘোরাতে থাকুন। এক হাত দিয়ে ঘোরাবেন ও অন্য হাত দিয়ে চেপে দেবেন। বেশ অনেকক্ষণ এভাবে ঘোরাতে হবে। লক্ষ্য রাখবেন ডো যেন ছিড়ে না যায়।

গর্ত বড় হয়ে ডো খানিকটা লম্বা হলে প্যাঁচ দিয়ে অনেকটা সংখ্যা ৪ এর মতো করে ট্রেতে রাখুন। এবার নিচের অংশ উপরে তুলে দিয়ে শূন্যের আকৃতি বা গোল করুন। একইভাবে হাত দিয়ে ধরে ঘুরিয়ে আবারো প্যাঁচ দিতে হবে। দুটি ডো একইভাবে পেঁচিয়ে রাখুন।

কিছুক্ষণ ট্রেতে কর্নফ্লাওয়ারের মিশ্রণে রেখে আবারো একইভাবে ডো পেঁচাতে থাকুন। এভাবে মোট ১৫-১৬ বার পেঁচাতে হবে। যখন দেখবেন ডো একদম নরম হয়ে গেছে ও সুতার মতো পেঁচানো অংশগুলো বোঝা যাচ্ছে তখন পেঁচানো বন্ধ করুন।

এরপর একটি পিঁড়ির উপর সাবধানে একটি ডো নিন। তারপর হাতের সাহায্যে হালকা করে চেপে বড় করে দিন। চুলায় তেল গরম করে ঘি মিশিয়ে দিয়ে মাঝারি আঁচে ডো ভেজে নিন।

ভাজার সময় কাঠির সাহায্যে সেমাইগুলো সামান্য আলাদা করে দেবেন। এক পাশ শক্ত হয়ে গেলে সাবধানে উলটে দিন। খেয়াল রাখবেন যেন সেমাই পুড়ে না যায়। এরপর মচমচে হয়ে গেলে সেমাই উঠিয়ে তেল ঝরিয়ে নিন। ব্যাস তৈরি হয়ে গেল ঘরে তৈরি মজাদার লাচ্ছা সেমাই।

এস/ আই.কে.জে


ঈদ স্পেশাল লাচ্ছা সেমাই

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250