শুক্রবার, ২৮শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশ যেন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ না দেয়, সেই বার্তা দিতেই কী ঢাকায় এসেছিলেন পরাগ জৈন *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বিএনপি নেতার, ভিডিও ছড়াতেই শোকজ *** অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট *** বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী *** ‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার *** ‘শাহবাগে বক্তৃতা আর পার্লামেন্টে বক্তৃতা এক নয়,’ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল *** ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা *** ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা *** যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন *** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০

ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০০ অপরাহ্ন, ২২শে জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বেড়েছে ঢাকাগামী যানবাহনের চাপ।

শনিবার (২২শে জুন) সকাল থেকেই যাত্রীদের ভিড় দেখা গেছে সড়কের বিভিন্ন বাস টার্মিনালে। গণপরিবহনের পাশাপাশি মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাস, সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপভ্যানে গন্তব্যে যাচ্ছে লোকজন। যাত্রা পথের মতো ফিরতি পথেও অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করছেন যাত্রীরা।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বঙ্গবন্ধু সেতু পূর্ব পার, এলেঙ্গা, টাঙ্গাইল বাইপাস, রাবনা বাইপাস, করটিয়া, গোড়াই, মির্জাপুরসহ বিভিন্ন বাসস্ট্যান্ডে যাত্রীদের ব্যাপক ভিড়। সেই তুলনায় গণপরিবহন মিলছে কম। ঈদ যাত্রার মতো ফিরতি পথেও যে যেভাবে পারছেন গন্তব্যে যাচ্ছেন।

আরো পড়ুন: ভারতের রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা

এদিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও কোথাও যানজট নেই। তবে বৃষ্টির কারণে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত সাড়ে ১৩ কিলোমিটার দুই লেন সড়কে যানবাহনের ধীরগতি রয়েছে। সড়কের বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন রয়েছে।

এলেঙ্গায় কথা হয় যাত্রীদের সঙ্গে। তারা জানান, বাসে বেশি ভাড়া চাওয়া হচ্ছে। তারপরও কাঙ্ক্ষিত বাস মিলছে না। আসার সময়ও বেশি ভাড়া দিয়ে আসতে হয়েছে যাওয়ার সময়ও একই অবস্থা।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মোহাম্মদ সাজেদুর রহমান জানান, সড়কে ঢাকাগামী যাত্রী ও যানবাহনের চাপ রয়েছে। মানুষ যাতে নির্বিঘ্নে গন্তব্যে যেতে পারে সে লক্ষ্যে পুলিশ কাজ করে যাচ্ছে।

এসি/ আই.কে.জে/

ছুটি কর্মস্থল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250