সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাগুরার শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় আজ *** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ

রমজানে বাজার নিয়ন্ত্রণে কঠোর থাকবে ভোক্তা অধিদপ্তর

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩২ অপরাহ্ন, ২৮শে জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, আসন্ন রমজানকে সামনে রেখে বাজার নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে থাকবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গত দুই মাস আগেই রমজানকে ঘিরে সব ধরনের পণ্য সরবরাহ করা হয়েছে।

রোববার (২৮শে জানুয়ারি) বরগুনায় বাজার নিয়ন্ত্রণে অভিযান শেষে তিনি এ কথা বলেন।  

তিনি আরো বলেন, সব ধরনের পণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে। বিপণন ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে পারলেই ন্যায্যমূল্যে পণ্য কিনতে পারবেন ভোক্তারা। অসাধু ব্যবসায়ীদের কঠোরভাবে দমন করে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখা হবে। 

আরো পড়ুন: সাফারি পার্কে প্রবেশে টিকিট মিলবে অনলাইনে 

এর আগে সকাল ১০টায় সদরের আলিয়া মাদরাসা সড়কের চালের আড়ত থেকে কর্মকর্তাদের নিয়ে অভিযান শুরু করেন তিনি।  

জেলার মাদরাসা সড়ক ও কাজী নজরুল ইসলাম সড়ক, ধর্মতলা এলাকায় বাজার তদারকি করেন তিনি। এসময় ছয় ব্যবসায়ীকে সতর্ক করা হয়। অভিযানে অতিরিক্ত মহাপরিচালক, জেলা প্রশাসক, ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযান শেষে বন্দরক্লাবে বণিক সমিতির নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি।

এইচআ/ আই.কে.জে/


রমজান মাস ভোক্তা অধিকার বাজার নিয়ন্ত্রণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250