বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা *** দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে বাস নদীতে, হতাহতের শঙ্কা *** কর্মক্ষেত্রে ১৫ শতাংশ সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ

মেসির কাছ থেকে সবই নিয়ে গেলেন দেম্বেলে

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৯ অপরাহ্ন, ৩০শে জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

ক্লাব বিশ্বকাপে শেষ ষোলোর ম্যাচে ইউরোপ চ্যাম্পিয়ন পিএসজির বিপক্ষে গতকাল কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি মেসির ইন্টার মায়ামি। ওই ম্যাচে ৪–০ গোলে হেরে বিদায় নিয়েছে মায়ামি। তবে ম্যাচে পিএসজি তারকাদের ছায়ায় ঢাকা পড়লেও ম্যাচ শেষে কিন্তু মেসিই ছিলেন উদ্‌যাপনের মধ্যমণি।

গতকাল রোববার (২৯শে জুন) প্রথমার্ধে পুরোপুরি নিষ্প্রভ থাকলেও দ্বিতীয়ার্ধে দেখা গেছে মেসিসুলভ কিছু ঝলক। যদিও তা ইন্টার মায়ামিকে ম্যাচে ফেরানোর জন্য মোটেই যথেষ্ট ছিল না। 

তবে গতকাল ম্যাচ শেষে পিএসজির খেলোয়াড়দের সঙ্গে আনন্দের ভাগাভাগির একটা কারণ হলো অনেকের সঙ্গে দীর্ঘ সময় পর মাঠে দেখা। ২০২৩ সালে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার আগে দুই মৌসুম তাদের অনেকের সঙ্গেই পিএসজিতেই কাটিয়ে এসেছেন মেসি। আর অন্য কারণ মেসির মহাতারকা সত্তা।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিওতে পিএসজির খেলোয়াড়দের মেসির সঙ্গে এসে দেখা করতে দেখা গেছে। প্রথমে মাঠে এগিয়ে এসে মেসির সঙ্গে হাত মেলাতে দেখা গেছে জিয়ানলুইজি দোন্নারুম্মা–খিচা কাভারাস্কেইয়াকে। এরপর লুকাস এরনান্দেজ, ভিতিনিয়া, মারকিনিওস, আশরাফ হাকিমিদের।

পরে আবার ড্রেসিংরুমেও মেসির সঙ্গে আলাদা করে দেখা করতে যাওয়া পিএসজি তারকাদের মধ্যে মেসিকে একরকম ‘লুটে’ নিয়েছেন তারই সাবেক সতীর্থ উসমান দেম্বেলে। ম্যাচ শেষে মেসির জার্সির পাশাপাশি শর্টস এবং বুটও নিয়ে নিয়েছেন তিনি। পরে সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টও করেছেন এবারের ব্যালন ডি’অরের জোরালো দাবিদার দেম্বেলে।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মেসির সঙ্গে ১০ নম্বর জার্সি ও বুট হাতে নিয়ে ছবি তুলে পোস্ট করে দেম্বেলে ছবির ক্যাপশনে  লিখেছেন, ‘তোমার সঙ্গে আবার দেখা হয়ে ভালো লাগছে। লিওনেল মেসি সর্বকালের সেরা। আমি আশা করি, তুমি ইন্টার মায়ামিকে নিয়ে ক্লাব বিশ্বকাপে আরও ইতিহাস গড়বে।’

তবে শুধু পোস্ট নয়, নিজের স্টোরিতেও মেসির কাছ থেকে যা যা নিয়েছেন, সেসবের ছবি পোস্ট করেছেন দেম্বেলে। যেখানে একটি ছবিতে মেসির ১০ নম্বর জার্সি, বুট এবং শর্টসও একসঙ্গে দেখা যায়।

আরএইচ/

লিওনেল মেসি ইন্টার মায়ামি পিএসজি ক্লাব বিশ্বকাপ উসমান দেম্বেলে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250