শনিবার, ১৪ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী *** তিন মাস পর জামিনে মুক্ত সাংবাদিক আনিস আলমগীর *** হয়তো এখনই নয়, তবে ইরান সরকারের পতন হবেই: ট্রাম্প *** ‘পদত্যাগ ও মেয়াদ পূর্ণ করার কথা—সাহাবুদ্দিন দুটিই বলেন প্রধানমন্ত্রীর ইঙ্গিতে’ *** সাধারণ মানুষের প্রশংসায় ‘সাধাসিধা’ প্রধানমন্ত্রী তারেক রহমান *** ‘প্রধানমন্ত্রীর সামনে যে সুযোগ রয়েছে, তা আগের কোনো দলীয় নেতার ছিল না’

দুর্নীতির অভিযোগে রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ৪ কর্মকর্তা বরখাস্ত

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০১ অপরাহ্ন, ৩০শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

নিয়ম-দুর্নীতির অভিযোগে শেষ পর্যন্ত রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) চার কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন, সহকারী কলেজ পরিদর্শক নাজমুল হোসাইন, সেকশন কর্মকর্তা শারমিন আক্তার নূর, উপ-কলেজ পরিদর্শক জোহা মোহাম্মদ মেহেরার ও পরামর্শক রিয়াজাত হোসেন রিটু।

বৃহস্পতিবার (৩০শে মে) বিশ্ববিদ্যালয়ের ১৬তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

আর সাময়িক বরখাস্তের পাশাপাশি তাদের দুর্নীতি অনুসন্ধানের জন্য চার সদস্যের একটি তদন্ত কমিটিও করে দেওয়া হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য ওমর ফারুক চৌধুরী সংসদ সদস্য (এমপি)। এই তদন্ত কমিটির বাকি সদস্যরা হলেন, সিন্ডিকেট সদস্য ও কোষাধ্যক্ষ অধ্যাপক রুস্তম আলী আহমেদ, অধ্যাপক ডা. সানাউল হক মিয়া ও তানজিমুল হক।

আরো পড়ুন: নিলাম ছাড়াই বিক্রির চেষ্টা,পঞ্চগড়ে ৫০০ কেজি চা জব্দ 

রামেবির ভিসি ডা. এ জেড এম মোস্তাক হোসেন বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ‘নানা অনিয়মের কারণে চার জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার (২৯ মে) তাদের বরখাস্তের চিঠিও দেওয়া হয়েছে। বিষয়টি দ্রুত তদন্ত করে কমিটিকে প্রতিবেদন দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।’

এছাড়া ভূমি অধিগ্রহণের এক বছর আগেই পরামর্শক হিসেবে নিয়োগ পেয়ে টেন্ডারবাজিসহ নানা অভিযোগ ওঠায় পরামর্শক রিয়াজাত হোসেন রিটুকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। আর ছয় বার চুক্তিভিত্তিক নিয়োগ পেয়ে অনিয়ম-দুর্নীতিতে জড়ানোয় উপ-কলেজ পরিদর্শক জোহা মোহাম্মদ মেহেরারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী তাদের ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এইচআ/  

দুর্নীতি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250