সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা

১৭ দিন বন্ধ থাকবে পোস্তগোলা সেতু, বিকল্প পথে চলার নির্দেশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১০ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

সংস্কার কাজের জন্য ১৭ দিন বন্ধ থাকবে রাজধানীর পোস্তগোলা সেতু। এজন্য ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী যানবাহনগুলোকে বিকল্প পথ ব্যবহার করতে বলেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর।

এর মধ্যে ১৯শে ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত- এই ১৭ দিন ভারী যানবাহন চলাচল করতে পারবে না সেতু দিয়ে। তবে বাস ও হালকা যানবাহনের জন্য পাঁচদিন বন্ধ থাকবে।

মঙ্গলবার (৬ই ফেব্রুয়ারি) এ বিষয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর কার্যালয় থেকে গণবিজ্ঞপ্তি জারি করা হয়।

সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সবুজ উদ্দিন খান সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯শে ফেব্রুয়ারি থেকে ৬ই মার্চ পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে) মহাসড়কের তৃতীয় কিলোমিটারে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী বুড়িগঙ্গা সেতু-১ এর (পোস্তগোলা সেতু) দুটি গার্ডারের মেরামত ও রেট্রোফিটিং কাজ করা হবে।

এজন্য ভারী যানবাহন (ট্রাক-পিকআপভ্যান, কাভার্ডভ্যান, কনটেইনারবাহী লরি) ১৯শে ফেব্রুয়ারি থেকে ৬ই মার্চ পর্যন্ত এবং হালকা যানবাহন (বাস-মাইক্রোবাস-সিএনজি-অটোরিকশা) ২২, ২৩ ও ২৭শে ফেব্রুয়ারি এবং ৩ ও ৬ই মার্চ- এই পাঁচদিন বিকল্প সড়ক ব্যবহার করতে বলা হলো।

ভারী যানবাহনের জন্য নির্দেশনা

১. গাবতলী থেকে ছেড়ে আসা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কগামী যানবাহন বেড়িবাঁধ রোড দিয়ে বাবুবাজার সেতু হয়ে তেঘড়িয়া ইন্টারসেকশন হয়ে মহাসড়কে প্রবেশ করবে।

২. যাত্রাবাড়ী থেকে ছেড়ে আসা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কগামী যানবাহন ধোলাইপাড় বাসস্ট্যান্ড ও বাবুবাজার সেতু ব্যবহার করে তেঘড়িয়া ইন্টারসেকশন হয়ে মহাসড়কে প্রবেশ করবে।

৩. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক থেকে গাবতলীগামী যানবাহন তেঘড়িয়া ইন্টারসেকশন থেকে বাবুবাজার সেতু-বেড়িবাঁধ হয়ে গাবতলী প্রবেশ করবে।

৪. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক থেকে যাত্রাবাড়ীগামী যানবাহন তেঘড়িয়া ইন্টারসেকশন-বাবুবাজার সেতু ব্যবহার করে ধোলাইপাড় হয়ে যাত্রাবাড়ী প্রবেশ করবে।

হালকা যানবাহনের জন্য নির্দেশনা

১. পদ্মা সেতু থেকে নারায়ণগঞ্জ ও চট্টগ্রামমুখী যানবাহন শ্রীনগর-মুন্সীগঞ্জ-মুক্তারপুর সেতু-তৃতীয় শীতলক্ষ্যা সেতু-মদনপুর সড়ক ব্যবহার করতে পারবে।

২. সিলেট, চট্টগ্রাম থেকে পদ্মা সেতুমুখী যানবাহন মদনপুর থেকে তৃতীয় শীতলক্ষ্যা সেতু-মুক্তারপুর সেতু-শ্রীনগর সড়ক ব্যবহার করতে পারবে।

৩. পদ্মা সেতু থেকে ঢাকাগামী যানবাহন শ্রীনগর দোহার-নবাবগঞ্জ-কেরানীগঞ্জ, তুরাগ-রোহিতপুর, আব্দুল্লাহপুর-রাজাবাড়ী বাজার-কোনো খোলা মোড়-বছিলা সেতু-মোহাম্মদপুর সড়ক ব্যবহার করতে পারবে।

এছাড়া গণবিজ্ঞপ্তিতে পচনশীল দ্রব্য বহনকারী যান ছাড়া অন্যান্য পণ্যবাহী যানবাহনকে পদ্মা সেতুর বিকল্প হিসেবে পাটুরিয়া ফেরিঘাট ও বঙ্গবন্ধু সেতু ব্যবহার করার জন্য অনুরোধ জানিয়েছে সওজ।

এর আগে ২০২০ সালের ২৯ জুন বুড়িগঙ্গা নদীর সদরঘাট এলাকায় মর্নিং বার্ড নামে একটি লঞ্চ ডুবে যায়। এটি উদ্ধারে গেলে, পোস্তগোলা সেতু পার হওয়ার সময় এতে ধাক্কা দিয়ে আটকে যায় জাহাজ প্রত্যয়। এতে সেতুর কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। পরে কয়েক দফায় সংস্কার কাজ করা হয়।


পোস্তগোলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250