শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশের বিভিন্ন কারাগারে ৪০৭ বিদেশি, সাজা শেষে ফেরার অপেক্ষায় ১৭২ *** সাজেক সড়কে অবরোধ অব্যাহত, রিসোর্টের ৬০ শতাংশ বুকিং বাতিল *** দ্রুততম মানব ইমরানুর, মুকুট ধরে রাখলেন শিরিনও *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার *** কোনো কিছুই পক্ষে নেই, কেন কঠিন পরীক্ষার মুখোমুখি সৌদি যুবরাজ *** ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন’ জানিয়ে নওগাঁয় মাইকিং *** ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদরাসা শিক্ষক পলাতক *** টঙ্গীতে শিশুকে যৌন নিপীড়ন: মাদ্রাসাশিক্ষককে থাপ্পড়ের ভিডিও ভাইরাল, থানায় পাল্টাপাল্টি অভিযোগ *** বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের আগে সুখবর দিল বিসিবি

জানা গেল ‘পুষ্পা ২’ মুক্তির তারিখ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৪ অপরাহ্ন, ৩০শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

বহুল আলোচিত ‘পুষ্পা’ সিরিজের দ্বিতীয় পার্ট নিয়ে এর টিজার প্রকাশ পেলেও ছবিটি কবে নাগাদ প্রকাশ পাবে সেটি নিয়ে জল্পনা-কল্পনা ছিল মুভিবোদ্ধাদের মাঝে। ছবির মুক্তির তারিখ জানার জন্য এতদিন ধরে অধীর আগ্রহে বসেছিলেন ‘পুষ্পা’ প্রেমীরা। অবশেষে সেই খবরই সামনে এলো।

‘পুষ্পা ২’-এর মুক্তির তারিখ ঘোষণা করল ছবির টিম। ‘পুষ্পা’ ছবির টিমের পক্ষ থেকে জানানো হল, চলতি বছরের ১৫ই আগস্টে মুক্তি পাবে আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা ২’।

আরো পড়ুন: ৪০টির মতো প্রেম করেছেন স্বস্তিকা!

‘পুষ্পা! পুষ্পা রাজ ঝুঁকে গা নেহি!’ কয়েক মাসে আগে ‘পুষ্পা’ ছবিতে বুঁদ ছিল গোটা দেশ। তার এক সংলাপ, ‘পুষ্পা’ স্টাইলের নাচে মত্ত হয়েছিল আট থেকে আশির বিশ্ব। ‘পুষ্পা’ দেখার পর থেকেই সিনেপ্রেমীরা অধীর আগ্রহে বসে ছিল কবে আসবে এই ছবির দ্বিতীয়ভাগ।

ইন্ডাস্ট্রি সূত্রের খবর অনুযায়ী, ‘পুষ্পা’ ছবির দ্বিতীয়ভাগে চিত্রনাট্যে আসবে বড়সড় বদল। এমন কী, ক্লাইম্যাক্স না কি একেবারে চমকে দেবে দর্শকদের।

পরিচালক সুকুমার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘পুষ্পা’ ছবিটি যেভাবে গোটা দেশে দারুণ সাফল্য পায়, সে কথা মাথায় রেখেই এই ছবির দ্বিতীয়ভাগ সাজানো হচ্ছে।

এসি/ আই. কে. জে/ 


মুক্তি ‘পুষ্পা ২’

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250