শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডেঙ্গু প্রতিরোধে তরুণ সমাজের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী *** হুতিদের ড্রোন হামলা, গুরুত্বপূর্ণ তেলের পাইপলাইন বন্ধ করল সৌদি আরব *** ৩ সেপ্টেম্বর আদালতে আসলে কাকে রূপার ছেলে বলা হলো? *** শেষকৃত্যের আগে পুলক চ্যাটার্জির পাওনা কি পরিশোধ করবে সমকাল? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি *** বরিশালে পত্রিকা কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ *** ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে *** দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ *** দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী *** আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে

নারী আন্দোলনকে সামাজিক শক্তি হিসেবে গড়ে তুলতে হবে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৩৯ অপরাহ্ন, ২৫শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

নারীর মানবাধিকার প্রতিষ্ঠায় নারীর চলার পথে থাকা সংকটগুলো মোকাবিলা করে এগিয়ে যেতে হবে। এ লক্ষ্যে সম্মিলিতভাবে নারী আন্দোলন গড়ে তুলতে হবে। বাধা দূর করতে নারী আন্দোলনকে সামাজিক শক্তি হিসেবে গড়ে তুলতে হবে। আজ শুক্রবার (২৫শে এপ্রিল) মহিলা পরিষদের ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। 

তারা আরও বলেন, পরিবার থেকে বৈষম্য দূর করা ও রাজনীতিবিদদের জেন্ডার সংবেদনশীল হিসেবে গড়ে উঠতে সচেতনতা সৃষ্টি করতে হবে। নারীর প্রতি বিদ্বেষমূলক প্রচারণা রোধে কনটেন্ট বিশ্লেষণের ওপর জোর দিতে হবে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সকাল সাড়ে ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে মহিলা পরিষদ। ‘দক্ষ সংগঠক গড়ে তুলি, সংগঠনকে সংহত করি’—এ স্লোগানের আলোকে দিনব্যাপী অনুষ্ঠান হয়। জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু। ‘বাংলাদেশের নারী আন্দোলন ও বাংলাদেশ মহিলা পরিষদ’, এ বিষয়ের ওপর বক্তব্য দেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম।

উদ্বোধনী অধিবেশনে সভাপতির বক্তব্যে ফওজিয়া মোসলেম বলেন, তৃণমূল কর্মীদের ক্রমাগত কণ্ঠস্বর ধরে রাখার জন্য সংগঠনের কর্মতৎপরতা বেড়েছে। নারীর মানবাধিকার প্রতিষ্ঠায় নারীর চলার পথে থাকা সংকটগুলো মোকাবিলা করে এগিয়ে যেতে হবে। সম্মিলিতভাবে নারী আন্দোলন গড়ে তুলতে হবে। স্বেচ্ছাসেবার মনোভাবকে বেশি মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে।

এইচ.এস/

মহিলা পরিষদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250