শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির *** এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার *** ইফতার আয়োজনে আর্থিক সহায়তা চাইলেন আসাদুজ্জামান ফুয়াদ *** স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** মন্ত্রিপরিষদকে অভিনন্দন জানিয়ে চাঁদা ও হাদিয়া সংস্কৃতি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত মুশফিক *** তারাবির নামাজ নিয়ে বিশেষ আহ্বান আজহারীর *** গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

বাংলাদেশে শ্রম অধিকারের আরও উন্নয়ন চায় আমেরিকা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৯ পূর্বাহ্ন, ২২শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ বলেছেন, আমেরিকার বাজারে শুল্কমুক্ত সুবিধা পেতে হলে বাংলাদেশে শ্রম অধিকারের আরও উন্নয়ন চায় দেশটি।

তিনি বলেন, বাংলাদেশ শ্রম আইনের সংস্কারের দাবি জানিয়ে ১১ দফার একটি কর্মপরিকল্পনা দিয়েছে। ট্রেড ইউনিয়ন যেন আরও সহজ করা যায় সে বিষয়ে কথা হয়েছে। তবে এ আইনের সংস্কারে ত্রি-পক্ষীয় (মালিক, শ্রমিক ও সরকার) কমিটির ঐক্যমতের প্রয়োজন আছে।

রোববার (২১শে এপ্রিল) সচিবালয়ে মার্কিন সরকারের বাণিজ্য প্রতিনিধির কার্যালয়ের (ইউএসটিআর) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা জানান।

তপন কান্তি ঘোষ বলেন, পোশাক শিল্পের বাইরে যুক্তরাষ্ট্রে অন্য পণ্য রপ্তানি করতে চাই। ওষুধ কোম্পানিগুলো যেন সহজে ও স্বল্প খরচে নিবন্ধন করতে পারে সে বিষয়ে কথা হয়েছে। বাংলার পাশাপাশি ইংরেজি ভাষায়ও প্যাটেন্ট ও কপিরাইট আইনগুলো যেন থাকে সে অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন: ১৯ দিনে রেমিট্যান্স এলো ১৪ হাজার কো‌টি টাকা

প্রসঙ্গত, বৈঠকে বাংলাদেশের পক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষ ও আমেরিকার পক্ষে (ইউএসটিআর) দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী ব্রেন্ডান লিঞ্চ নেতৃত্ব দেন। এসময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, অতিরিক্ত সচিব নুসরাত জাবিন বানু, যুগ্ম সচিব ড. ফারহানা আইরিশসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসকে/ আই.কে.জে/  

আমেরিকা শ্রম অধিকার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250