শুক্রবার, ২৭শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কালের কণ্ঠের অনুসন্ধানের আয়নায় লজ্জার অধ্যায় *** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী *** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল

ভিয়েনায় বঙ্গবন্ধুর ভাস্কর্য উন্মোচন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৭ পূর্বাহ্ন, ২৯শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

ভিয়েনায় বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি আবক্ষ ভাস্কর্য উন্মোচন ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। স্থানীয় সময় রোববার (২৮শে এপ্রিল) স্থায়ী মিশনে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্য উন্মোচন ক‌রে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন মন্ত্রী।

স্থায়ী মিশন জানায়, বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্য উন্মোচন অনুষ্ঠানে রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি আসাদ আলম সিয়াম উপস্থিত ছিলেন। ভাস্কর্য উন্মোচন শেষে পররাষ্ট্রমন্ত্রী দূতাবাস প্রাঙ্গণে একটি গাছের চারারোপণ করেন ও বঙ্গবন্ধু কর্নারসহ দূতাবাসের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।

পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে প্রবাসী বাংলাদেশিদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ায় তাদের অবদানের কথা তুলে ধরে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানান।

হাছান মাহমুদ গণমাধ্যমকে বলেন, জাতীয় উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের অবদানের স্বীকৃতির পাশাপাশি তাদের দেশের উন্নয়ন কার্যক্রমে আরও সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। জাতির পিতার স্বপ্ন ‘সোনার বাংলা’ গড়ে তুলতে দেশে ও বিদেশে অবস্থিত সব বাংলাদেশিকে একযোগে একসঙ্গে কাজ করতে হবে।

পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের কথা উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্ব বাংলাদেশের জন্যকল্যাণ ও উন্নয়ন নিয়ে এসেছে। তার হাত শক্তিশালী করে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে তুলতে সবাইকে শামিল হতে হ‌বে।

হাছান মাহমুদ তার বক্তব্যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন উদ্যোগ তুলে ধরেন এবং এসব উদ্যোগে প্রবাসীদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা কামনা করেন। তিনি প্রবাসীদের জন্য বর্তমান সরকারের নেওয়া এসব উদ্যোগের কথা তুলে ধরে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি সমুন্নত রাখতে আহ্বান জানান। 

এইচআ/ আই.কে.জে/ 

পররাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধু ভাস্কর্য ভিয়েনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250