মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডিসেম্বরে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের আর কেউ দেশে ফিরতে আগ্রহী নন, বিদেশেই নিরাপদ আশ্রয়ে তারা *** বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী *** বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম *** সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের *** ঢাকায় পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, অংশ নেবে ২০টি দেশ *** সড়ক নিরাপত্তার প্রকল্পে সুফল চাই, আনুষ্ঠানিকতা নয়: সড়কমন্ত্রী *** প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত *** বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল *** হরমুজ প্রণালির বাইরে নতুন ‘নিষিদ্ধ’ সামুদ্রিক অঞ্চল ঘোষণা করবে ইরান *** মায়ামি বিমানবন্দরে আমাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

ঈদের ছুটিতে বাসায় চুরি: উদ্ধারকৃত স্বর্ণালঙ্কার-টাকা বুঝে নিলেন দম্পতি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:০৫ অপরাহ্ন, ২০শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

রাজধানীর চকবাজারের আতশখানা লেনে একটি বাসায় চুরির ঘটনায় শফিক নামে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সঙ্গে গ্রেফতার করা হয়েছে সাবেক স্ত্রী নিপা আক্তার, ভগ্নিপতি মতিয়ার এবং সহযোগী মাইদুলকে।

রোববার (১৯শে মে) অভিযান চালিয়ে তাদের চকবাজার ও তেজগাঁও এলাকা থেকে গ্রেফতার করা হয়।

ঢাকা মহানগর ডিবি লালবাগ বিভাগের এসি ফজলুল হক গণমাধ্যমকে জানান, চকবাজারের রানা নামে এক ব্যক্তি ঈদের ছুটি উদযাপনে পরিবারসহ কক্সবাজারে বেড়াতে যান। গত ১৫ এপ্রিল চোরেরা বহুতল ভবনের তৃতীয় তলায় বিশেষ কায়দায় উঠে জালানার গ্রিল ভেঙে ঘরে ঢুকে আলমিরাতে সংরক্ষিত স্বর্ণালংকার এবং নগদ সাত লাখ টাকা চুরি করে জানালার ভাঙা গ্রিল দিয়েই পালিয়ে যায়। পরে বিষয়টি নিয়ে মামলা হলে থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর ডিবি লালবাগ বিভাগ ছায়া তদন্ত করে। তদন্তে প্রমাণ পেয়ে শফিককে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে শফিকের গর্ভবতী স্ত্রী এবং চোরাই মাল সংরক্ষণে অভিযুক্ত নীপা আক্তার এবং আরও দুজনকে গ্রেফতার করা হয়। এরপর নীপার কাছ থেকে চোরাই স্বর্ণালংকারের মধ্যে একটি গলার হার, একটি স্বর্ণের চেইন, একটি স্বর্ণের আংটি ও এক জোড়া স্বর্ণের কানের দোল আর শফিকের কাছ থেকে চোরাইকৃত তিন লাখ টাকা উদ্ধার করা হয়।

এছাড়াও তেজগাঁও তল্লাবাগে ঈদের দিন একটি বাসায় চুরির ঘটনায় শফিকের ভগ্নিপতি মতিয়ার ও তাদের সহযোগী মাইদুলকে গ্রেফতার করা হয়। শফিকের চুরি করা ল্যাপটপ মতিয়ারের কাছে পাওয়া গেছে। অন্যদিকে মাইদুলের কাছে পাওয়া যায় স্বর্ণালংকার। সেগুলো উদ্ধার করা হয়েছে।

পুলিশ কর্মকর্তা গণমাধ্যমকে জানান, আজ দুপুরে ডিবি কার্যালয়ে এসেছিলেন সেই দম্পতি। তারা হাসিমুখে নগদ টাকা এবং স্বর্ণালঙ্কারগুলো বুঝে নেন ডিবি চিফ হারুন অর রশীদের কাছ থেকে।

এসময় ডিবি প্রধান গণমাধ্যমকে জানান, আশেপাশের ভবনে থাকা সিসিটিভি ফুটেজ চোর শনাক্তকরণ এবং চোরাইকৃত মালামাল উদ্ধারে সহযোগিতা করেছে। নগরবাসীকে ভালোমানের সিসি ক্যামেরা স্থাপনের জন্য তিনি অনুরোধ জানান।

ওআ/

চুরি উদ্ধার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ডিসেম্বরে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের আর কেউ দেশে ফিরতে আগ্রহী নন, বিদেশেই নিরাপদ আশ্রয়ে তারা

🕒 প্রকাশ: ০৭:২৫ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৩:৫৭ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম

🕒 প্রকাশ: ০২:৫১ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল করেছে আমিরাত, সমাধানের চেষ্টা চলছে: প্রতিমন্ত্রী নুরুল হক

🕒 প্রকাশ: ০২:৪৬ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

🕒 প্রকাশ: ০২:৪১ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250