শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির *** এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার *** ইফতার আয়োজনে আর্থিক সহায়তা চাইলেন আসাদুজ্জামান ফুয়াদ *** স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** মন্ত্রিপরিষদকে অভিনন্দন জানিয়ে চাঁদা ও হাদিয়া সংস্কৃতি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত মুশফিক *** তারাবির নামাজ নিয়ে বিশেষ আহ্বান আজহারীর *** গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী *** প্রধানমন্ত্রীকে নিয়ে তার মেয়ের ফেসবুক পোস্ট, মুহূর্তেই ভাইরাল

দুই বন্ধুর স্বপ্নপূরণ: একসঙ্গে গাইলেন খুরশীদ আলম ও লীনু বিল্লাহ

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৩৬ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৫

#

খুরশীদ আলম ও লীনু বিল্লাহ। ছবি: সংগৃহীত

খুরশীদ আলম ও লীনু বিল্লাহ—দুজনই পেশাদার শিল্পী। দুজনেরই রয়েছে দীর্ঘ সংগীত ক্যারিয়ার। গত মাসে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তারা জানান, ভালো বন্ধু হলেও দীর্ঘ ক্যারিয়ারে একসঙ্গে গান গাওয়া হয়নি তাদের। দুজনেরই খুব ইচ্ছা ছিল একসঙ্গে গাওয়ার।

এখনো সেই স্বপ্ন লালন করেন তারা। শিল্পীদ্বয়ের সেই ইচ্ছার কথা জানিয়ে সংবাদ প্রকাশ হলে তা নজরে আসে প্রবাসী গীতিকার ফারুক আনোয়ারের। তার উদ্যোগেই এবার স্বপ্ন পূরণ হলো দুই শিল্পীর। ফারুক আনোয়ারের লেখা একটি গান একসঙ্গে গাইলেন খুরশীদ আলম ও লীনু বিল্লাহ। গানের শিরোনাম ‘বন্ধু ও ভাই’। সুর ও সংগীত আয়োজন করেছেন সম্রাট আহমেদ।

সুরকার সম্রাট আহমেদ জানিয়েছেন, খুরশীদ আলম ও লীনু বিল্লাহর ইচ্ছার কথা জেনে কানাডা থেকে তার মাধ্যমে দুই শিল্পীর সঙ্গে যোগাযোগ করেন ফারুক আনোয়ার। শিল্পীদের সঙ্গে পরামর্শ করে বন্ধু ও ভাই শিরোনামের গানটি লেখেন। গানের কথা ভালো লাগে দুই শিল্পীর।

সম্রাটকে গানটি সুর ও সংগীতায়োজনের দায়িত্ব দেন ফারুক। সুর বাঁধা হলে গানটিতে কণ্ঠ দেন খুরশীদ আলম ও লীনু বিল্লাহ। সম্প্রতি গাজীপুরের একটি রিসোর্টে গানের ভিডিওর শুটিং করেছেন শিল্পীরা।

বন্ধু ও ভাই গানটি নিয়ে গীতিকার ফারুক আনোয়ার বলেন, ‘আমার পরম সৌভাগ্য, কিংবদন্তি দুজন শিল্পীর জন্য গান লিখতে পেরেছি এবং তারা গানটি পছন্দ করেছেন, গেয়েছেন। গীতিকার হিসেবে এটা জীবনে অনেক বড় প্রাপ্তি।’

খুরশীদ আলম বলেন, ‘গল্পের ছলে সাংবাদিকদের কাছে মনের কথাটি বলেছিলাম। এ নিয়ে সংবাদ প্রকাশ করলে ফারুক আনোয়ারের নজরে আসে এবং শেষ পর্যন্ত আমাদের দুই বন্ধুর একটা স্বপ্ন পূরণ হয়ে যায়। ফারুক আনোয়ার ভালো লিখেছেন, সম্রাটও ভালো সুর করেছেন। আমরা দুজনেই খুব খুশি।’

লীনু বিল্লাহ বলেন, ‘গল্পের ছলেও যে একটি গান সত্যি হয়ে যেতে পারে, এটা তার প্রমাণ। আমার বিশ্বাস, গানটি সবার মনে গেঁথে রবে এবং বহুকাল শ্রোতা-দর্শকের মাঝে বেঁচে থাকবে।’

জে.এস/

সংগীতশিল্পী খুরশীদ আলম লীনু বিল্লাহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250