বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা *** চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী *** সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর *** ট্রেনে ১৪ই মার্চের ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে আজ *** ছাড় দিচ্ছে না ইরান, বড় হচ্ছে যুদ্ধ *** ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে খামেনিকে *** ড. ইউনূস কি রাষ্ট্রপতি হওয়ার অপেক্ষায়? *** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর

ইসরায়েলে আটক ফ্রান্সের এমপিরা অনশনে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১১ অপরাহ্ন, ৬ই অক্টোবর ২০২৫

#

ফাইল ছবি

ত্রাণ নিয়ে ফিলিস্তিনের গাজামুখী ফ্লোটিলায় যোগ দেওয়ার পর ইসরায়েলের হাতে আটক হওয়া চারজন ফরাসি বামপন্থী এমপি অনশন শুরু করেছেন বলে জানিয়েছে তাদের দল। 

প্যারিস থেকে এএফপি জানায়, গতকাল রোববার (৫ই অক্টোবর) ফরাসি বামপন্থী দল ফ্রান্স আনবাউডের ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ম্যানন ওব্রি ফরাসি রেডিও ফ্রান্সইনফোকে বলেন, ‘আমরা তাদের কাছ থেকে কোনো খবর পাইনি। কেবল তাদের আইনজীবী ও ফরাসি কনসালের সঙ্গে সংক্ষেপে যোগাযোগ হয়েছে।’

ম্যানন ওব্রি জানান, তাদের কঠিন পরিস্থিতিতে আটকে রাখা হয়েছে। একেকটি সেলে ১০ জনের বেশি মানুষ রয়েছেন। সেখানে পানির নাগাল পাওয়া কষ্টকর।

ফ্রান্স আনবাউড শনিবার ঘোষণা করে, তাদের জাতীয় সংসদের দুই সদস্য ফ্রাঁসোয়া পিকেমাল ও মারি মেসম্যর এবং ইউরোপীয় পার্লামেন্টের দুই সদস্য রিমা হাসান ও এমা ফুরো ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে অনশন শুরু করেছেন। ওব্রি ফরাসি কর্তৃপক্ষকে আটক নাগরিকদের ফিরিয়ে আনার আহ্বান জানান।

ইসরায়েল গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌযানগুলো থেকে যাদের আটক করেছে, তাদের মধ্যে ৩০ জন ফরাসি নাগরিক রয়েছেন। ৪৫টি জাহাজের ওই বহর গাজায় অবরোধ ভেঙে ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা পৌঁছানোর চেষ্টা করে।

জে.এস/

ফ্রান্সের এমপি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250