মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

টক ঝাল মিষ্টি শুঁটকির চাটনি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৪ অপরাহ্ন, ৭ই মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

বৃষ্টি ভেজা এই দিনে গরম ভাত কিংবা খিচুড়ির সাথে চাটনি হলে কিন্তু বেশ জমে যায়। তবে যদি স্বাদে একটু ভিন্নতা চান তাহলে খেতে পারেন টক ঝাল মিষ্টি শুঁটকির চাটনি। রইলো রেসিপি-

উপকরণ

ফ্যাপসা শুঁটকি ৮টি, সরিষার তেল সিকি কাপ, পেঁয়াজকুচি ১ কাপ, রসুন ৬ কোয়া, মরিচগুঁড়া দেড় চা-চামচ, লবণ স্বাদমতো, চিনি আধা চা-চামচ, সিরকা ২ চা-চামচ, ধনেপাতার কুচি দেড় টেবিল চামচ ও তেঁতুল (বিচি ছাড়ানো) ১ চা-চামচ।

আরো পড়ুন : দুপুরে পাতে রাখুন ‘আনারস মুরগি’ :

প্রণালি

শুঁটকি মাছগুলো ৪-৫ ঘণ্টা ভিজিয়ে পরিষ্কার করে ধুয়ে নিন। প্যানে ২ চা-চামচ তেল দিয়ে শুঁটকি মাছগুলো অল্প কিছুক্ষণ টেলে তুলে রাখুন। একই প্যানে আরও ২ চা-চামচ তেল গরম করে পেঁয়াজকুচি হালকা সোনালি করে ভেজে নিন। রসুনের কোয়াগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভাজুন। প্যান থেকে নামিয়ে ঠান্ডা হলে পাটায় পিষে নিন।

তারপর টালা শুঁটকিগুলো বেটে নিয়ে আরেকটি ভিন্ন পাত্রে রাখুন। অন্য একটি প্যানে বাকি তেল গরম করে রসুন ও পেঁয়াজের মিশ্রণ ও তেঁতুল দিয়ে নেড়ে তাতে মরিচগুঁড়া, লবণ, চিনি ও কাঁচা আমের ক্বাথ দিয়ে কষিয়ে নিন। ভালো করে কষানো হলে শুঁটকি বাটা দিয়ে মিশিয়ে নাড়ুন। ২ চা-চামচ পানি ও সিরকা দিয়ে কষিয়ে নিয়ে ধনেপাতার কুচি ও কাঁচা মরিচ দিয়ে নাড়ুন। আঁচ কমিয়ে দিন। ২ চা-চামচ কাঁচা সরিষার তেল দিয়ে ঢেকে চুলা বন্ধ করে দিন।

এস/ আই.কে.জে/ 


রেসিপি শুঁটকির চাটনি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250