শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীনে পাঠ্যক্রমে ইংরেজি ভাষা ‘মূল বিষয়’ মর্যাদা বাতিলের দাবি: বিদেশি ভাষার পেছনে এত সময় কেন? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন *** আওয়ামী লীগের মিছিল: পুলিশ ও গোয়েন্দাদের ভূমিকা নিয়ে প্রশ্ন রিজভীর *** আওয়ামী লীগ ফিরে আসার পথ তৈরি করছে জামায়াত: রাশেদ খাঁন *** সরকারের সঙ্গে গোপন সম্পর্ক না থাকলে আওয়ামী লীগ মিছিল করে কীভাবে—প্রশ্ন পরওয়ারের *** তাবলিগের সাদ কান্ধলভীকে তওবা করতে বললেন হেফাজতের আমির *** মার্কিন এআই ‘ক্লদ’ দিয়েই যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে নজর রাখছে ইরান *** নেপালে ১০ বাংলাদেশি গ্রেপ্তার *** আদাবরে নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার, পাওয়া যায়নি দুই পা *** এআই ব্যবহার করে যেভাবে আওয়ামী লীগপন্থী ‘খবর’ চালিয়েছেন এক ব্যক্তি

নেপালকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৫৪ অপরাহ্ন, ১৫ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে জয়ের ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ। টুর্নামেন্টে আজ টানা দ্বিতীয় জয়টি পেয়েছে দাপুটে। দুবাইয়ে আজ (১৫ই ডিসেম্বর) নেপালকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।

এ জয়ে সেমিফাইনালের পথ সহজ করেছে বাংলাদেশ।

৪ পয়েন্ট নিয়ে বর্তমানে ‘বি’ গ্রুপে শীর্ষে রয়েছে আজিজুল হাকিম তামিমের দল। আফগানিস্তানের বিপক্ষে যদি শ্রীলঙ্কা জয় পায় তাহলে আজই শেষ চার নিশ্চিত হবে বাংলাদেশের। সঙ্গে শ্রীলঙ্কারও। তখন দুই দলের মুখোমুখি দেখায় যে দল জিতবে তারাই গ্রুপ সেরা হবে।

আগামী পরশু দিন এই দুবাইয়ে ম্যাচটি হবে।

নেপালের দেওয়া ১৩১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। দলীয় ২৯ রানে ২ উইকেট হারায় তারা। তবে ওপেনিংয়ে নেমে এক প্রান্ত আগলে রেখে ঠিকই দলের জয় নিশ্চিত করেছেন জাওয়াদ আবরার। ৭ চার ও ৩ ছক্কায় খেলেছেন ম্যাচসেরা ৭০ রানের ইনিংস।

শুরুর ধাক্কা সামলাতে তৃতীয় উইকেটে জাওয়াদকে দারুণ সঙ্গ দিয়েছেন কালাম সিদ্দিকী। দুজনে মিলে গড়েছেন ৯২ রানের জুটি। তবে সতীর্থর মতো জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি ৩৪ রান করা সিদ্দিকী। জাওয়াদের সঙ্গে হাসিমুখে মাঠ ছেড়েছেন ১২ রানের অপরাজিত ইনিংস খেলা রিজান হোসেন।

বাংলাদেশের জয়ের অর্ধেক কাজটা সেরে রাখেন বোলাররা। নেপালকে ১৩০ রানে অলআউট করে। প্রতিপক্ষের দুই ওপেনার সাহিল প্যাটেল ও নিরজ কুমার যাদব ৪০ রানের জুটি গড়লেও নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা। 

দারুণ বোলিংয়ে নেপালকে উইকেট হারাতে বাধ্য করেছেন মোহাম্মদ সবুজ ও সাদ ইসলামরা। সর্বোচ্চ ৩ উইকেট নেওয়া সবুজের বিপরীতে ২টি করে উইকেট নিয়েছেন তিন জন। অধিনায়ক আজিজুল তামিমের সঙ্গে সেই তালিকায় আছেন সাদ ও শাহরিয়ার আহমেদ। বাকি উইকেটটি নিয়েছেন শাহরিয়ার আল-আমিন। প্রতিপক্ষের হয়ে সর্বোচ্চ ৩০ রানের ইনিংস খেলেছেন আটে নামা অভিষেক তিওয়ারি।

জে.এস/

ক্রিকেট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

চীনে পাঠ্যক্রমে ইংরেজি ভাষা ‘মূল বিষয়’ মর্যাদা বাতিলের দাবি: বিদেশি ভাষার পেছনে এত সময় কেন?

🕒 প্রকাশ: ০৮:৩৭ অপরাহ্ন, ১২ই সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিক পুলক চ্যাটার্জির অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

🕒 প্রকাশ: ০৮:২১ অপরাহ্ন, ১২ই সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগের মিছিল: পুলিশ ও গোয়েন্দাদের ভূমিকা নিয়ে প্রশ্ন রিজভীর

🕒 প্রকাশ: ০৮:০৯ অপরাহ্ন, ১২ই সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগ ফিরে আসার পথ তৈরি করছে জামায়াত: রাশেদ খাঁন

🕒 প্রকাশ: ০৮:০০ অপরাহ্ন, ১২ই সেপ্টেম্বর ২০২৬

সরকারের সঙ্গে গোপন সম্পর্ক না থাকলে আওয়ামী লীগ মিছিল করে কীভাবে—প্রশ্ন পরওয়ারের

🕒 প্রকাশ: ০৭:৫৩ অপরাহ্ন, ১২ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250