মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু *** রিমান্ডে গাজী নজরুলের প্রথম স্ত্রী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা *** সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে

সাংবাদিক আনিস আলমগীর ডিবিতে, বললেন-‘জিম থেকে আমাকে নিয়ে আসা হয়েছে’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৩৩ অপরাহ্ন, ১৪ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

সাংবাদিক, কলামিস্ট ও টকশো আলোচক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। আনিস আলমগীর গণমাধ্যমকে বলেছেন, ‘ধানমন্ডি এলাকার একটি জিম (ব্যায়ামাগার) থেকে আমাকে নিয়ে আসা হয়। ডিবির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের প্রধান আমার সঙ্গে কথা বলবেন।’

আজ রোববার (১৪ই ডিসেম্বর) রাতে সাড়ে আটটার কিছুক্ষণ পরে আনিস আলমগীরের মুঠোফোনে কল করা হলে তিনি ডিবি কার্যালয় থেকে এ কথা বলেন। তিনি বলেন, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাকে ধানমন্ডি থেকে আনা হয়। আটটার দিকে তারা ডিবি কার্যালয়ে পৌঁছান। তখন থেকে অপেক্ষায় রয়েছেন। তার সঙ্গে তখন পর্যন্ত ডিবি প্রধানের কথা হয়নি।

কী কারণে তাকে হেফাজতে নিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিক কিছুই জানায়নি ডিবি পুলিশ। নাম প্রকাশে না করার শর্তে ডিবির এক কর্মকর্তা সুখবর ডটকমকে জানান, আনিস আলমগীরকে একটি বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নিয়ে আসা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীর দৈনিক আজকের কাগজসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন। সাম্প্রতিক সময়ে টেলিভিশন টকশোতে নানা বক্তব্য দিয়ে আলোচনায় ছিলেন তিনি।

আনিস আলমগীরকে কেন ডিবি কার্যালয়ে নেওয়া হলো, তা জানতে ডিবির তিন কর্মকর্তাকে ফোন করা হয়েছিল। তাৎক্ষণিকভাবে তাদের কারও কাছ থেকে সাড়া পাওয়া যায়নি।

সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না আজ রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে জানান, সাংবাদিক আনিস আলমগীর ভাইকে ডিবি অফিসে নেওয়া হয়েছে। অন্য এক জায়গা থেকে খবরটা শুনে তাকে ফোন দিলাম। ফোনটা রিসিভ করেই তিনি শুধু বললেন- 'আমি ডিবি অফিসে'।

আনিস আলমগীর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250