সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

খোলামেলা ছবিতে উত্তাপ ছড়ালেন নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০২ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে নুসরাত ফারিয়া ব্যাপক জনপ্রিয়। ফিটনেস নিয়ে বরাবরই বেশ সচেতন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। প্রায়সময়ই জিমে ঘাম ঝড়াতে দেখা যায় তাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেসব স্থিরচিত্র কিংবা ভিডিও নিয়মিত শেয়ার করে থাকেন তিনি। 

কখনো মেকআপহীন ছবি আবার কখনো আকর্ষণীয় ফিগারে ভক্তদের হৃদয়ে ঝড় তুলতে জুড়ি নেই নুসরাত ফারিয়ার। 

বুধবারও যেমন নিজ ফেসবুক স্টোরিতে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে আকর্ষণীয় ফিগারে ধরা দিয়েছেন অভিনেত্রী।

আয়নার সামনে দাঁড়িয়ে নিজ মোবাইলেই সেলফি তুলেছেন ফারিয়া। এসময় তার পরণে ছিল কালো ব্রালেট ও ধুসর রঙের ট্রাউজার। 


এর আগে কালো টপসেও উত্তাপ ছড়াতে দেখা গেছে এই নায়িকাকে। সেসব ছবিতে ভক্তরাও বিভিন্ন মন্তব্য করেছেন। কেউ ফারিয়ার সাহসী লুকের প্রশংসা করেছেন, কেউ আবার খোলামেলা পোশাকের সমালোচনায় মেতেছেন।

আরও পড়ুন: দুই দেশে মাসব্যাপী উদযাপিত হয় এই অভিনেত্রীর জন্মদিন

ফারিয়ার অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। নানা সময় তিনি দেশ-বিদেশের নামিদামি ব্র্যান্ডের মডেল হিসেবেও কাজ করেছেন। তাই মডেলিংয়ের প্রতি তার ভালোবাসা শুরু থেকেই। তাই তো বিশ্বের তারকা মডেলদেরও নিয়মিত খোঁজ রাখেন এই তারকা।

নুসরাত ফারিয়া মডেলিং ও অভিনয়ের বাইরে পড়াশোনাতেও বেশ মনোযোগী। ক্যারিয়ারের এই ব্যস্ত সময়ে ব্যারিস্টারি পড়তে যুক্তরাজ্যে যাচ্ছেন নুসরাত ফারিয়া। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে দেশটিতে যাবেন এ নায়িকা।

এসি/কেবি

নুসরাত ফারিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250