শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী *** কান্নাঝরা কণ্ঠে ইমরানের মুক্তি চাইলেন মিয়াঁদাদ *** অস্ত্র উদ্ধারে তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী *** ট্রাম্পের ‘হঠকারিতার’ মূল্য দিচ্ছে মার্কিন শিক্ষাখাত, কানাডায় ফিরছেন খ্যাতনামা অধ্যাপকেরা *** ‘মা-বাবাকে ছেড়ে যেও না’, রাখি বন্ধনে বোনকে বার্তা পাঠিয়ে কিশোরের আত্মহত্যা *** ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সঙ্গে ‘ভুল বোঝাবুঝি’ হওয়ায় দুঃখপ্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ *** নেপালের বন্যার প্রভাব কি বাংলাদেশে পড়বে, গঙ্গা–পদ্মায় পানি বাড়ার শঙ্কা কতটা *** নেপাল-তিব্বত সীমান্তে বন্যা ও ভূমিধসে মৃত্যু বেড়ে ৬৩৩, নিখোঁজ ৩ হাজার *** নেপালে মরদেহের স্তূপ: লাশঘরে জায়গা নেই, ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি *** দেশে বাড়তে পারে দারিদ্র্য, ৬ লাখ চাকরি হারানোর শঙ্কা

‘মা-বাবাকে ছেড়ে যেও না’, রাখি বন্ধনে বোনকে বার্তা পাঠিয়ে কিশোরের আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪০ অপরাহ্ন, ২৯শে আগস্ট ২০২৬

#

ছবি: এনডিটিভি

‘রাখি বন্ধনের শুভেচ্ছা, দিদি...দয়া করে মা-বাবাকে একা ছেড়ে যেও না।’ বোনকে রাখি বন্ধনে শুভেচ্ছা বার্তা পাঠিয়ে এক কিশোরের আত্মহত্যার অভিযোগ উঠেছে। ভারতের মহারাষ্ট্রের জলগাঁওয়ে এ ঘটনা ঘটে।

১৭ বছর বয়সী ওই শিক্ষার্থীর নাম রোহিত সাহেবরাও ধনগর। সে একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল। রাখি বন্ধনের দিন বাবার সঙ্গে বোনের বাড়িতে গিয়ে রাখি পরে আসে রোহিত।

বাড়িতে ফেরার পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বোনের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে রোহিত। ক্যাপশনে আবেগঘন একটি লেখাও ছিল। সেখানে লেখা, ‘দিদি, সবকিছুর খেয়াল রেখো। মা-বাবাকে একা ছেড়ে যেও না। আমি চলে যাচ্ছি।’

এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, রোহিত এক বন্ধুকেও ভিডিও বার্তা পাঠিয়েছিল। সেখানে সে জানায়, অনলাইন গেম খেলতে গিয়ে টাকা খোয়ানোর কথা। বার্তাটি পেয়ে ওই বন্ধু ও অন্য কয়েকজন দ্রুত রোহিতের বাড়িতে ছুটে যায়। তবে তারা সেখানে পৌঁছানোর আগেই রোহিতের মৃত্যু হয়।

পরিবারের সদস্যরা দ্রুত তাকে সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

রোহিত আরেক পোস্টে লিখেছিল, ‘আমি যখন পরেরবার ফিরে আসব, তখন সবার প্রিয় হয়ে উঠব। যে দাগগুলো রয়ে গেছে, সেগুলো মুছে দেব। কারও চোখ ভিজবে না এবং কারও হৃদয় থেকে কিছু কেড়ে নেব না...।’

এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

আত্মহত্যা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৪:০০ অপরাহ্ন, ২৯শে আগস্ট ২০২৬

কান্নাঝরা কণ্ঠে ইমরানের মুক্তি চাইলেন মিয়াঁদাদ

🕒 প্রকাশ: ০৩:৫৯ অপরাহ্ন, ২৯শে আগস্ট ২০২৬

অস্ত্র উদ্ধারে তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৩:৫৫ অপরাহ্ন, ২৯শে আগস্ট ২০২৬

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ-ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৩:৪৮ অপরাহ্ন, ২৯শে আগস্ট ২০২৬

ট্রাম্পের ‘হঠকারিতার’ মূল্য দিচ্ছে মার্কিন শিক্ষাখাত, কানাডায় ফিরছেন খ্যাতনামা অধ্যাপকেরা

🕒 প্রকাশ: ০৩:৪৬ অপরাহ্ন, ২৯শে আগস্ট ২০২৬

Footer Up 970x250