মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

প্যারামাউন্ট গ্রুপের জন্য পে-রোল ব্যাংকিং সমাধান দেবে ইউসিবি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:১৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৪

#

পণ্য উদ্ভাবনে ধারাবাহিক প্রতিশ্রুতির অংশ হিসেবে প্যারামাউন্ট গ্রুপের সাথে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)।

ইউসিবি প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ইউসিবির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ ফরিদুল ইসলাম এবং প্যারামাউন্ট গ্রুপের চেয়ারম্যান শাখাওয়াত হোসেন।

ইউসিবির চেয়ারম্যান শরীফ জহির ছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্যারামাউন্ট গ্রুপের সিএফও মোহাম্মদ জাহিদুল আবেদীন; জেনারেল ম্যানেজার শাহ আজিজ; ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবুল আলম ফেরদৌস ও এটিএম তাহমিদুজ্জামানসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে ইউসিবির চেয়ারম্যান শরীফ জহির বলেন, “একটি ব্যাংক হিসেবে আমরা পণ্য উদ্ভাবনের পাশাপাশি গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা পূরণে দৃঢ়প্রতিজ্ঞ। উদ্ভাবনী পণ্য ও সময়োপযোগী সেবা নিশ্চিত করার মাধ্যমে আমরা রিটেইল ব্যাংকিংয়ে শক্তিশালী অবস্থান তৈরি করতে চাই। এরই ধারাবাহিকতায় আমরা প্যারামাউন্ট গ্রুপের জন্য পে-রোল সমাধান প্রদানের লক্ষ্যে এই অংশীদারত্ব করেছি।”

এই চুক্তির আওতায়, প্যারামাউন্ট গ্রুপকে পে-রোল ব্যাংকিং সমাধান দেওয়ার জন্য বিশেষ করপোরেট এক্সিকিউটিভ প্যাকেজ প্রদান করবে ইউসিবি। এই সেবা তাদের পে-রোল ব্যবস্থাকে আরও সহজ করবে এবং ব্যবসায়িক কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে। উল্লেখ্য, গ্রাহক ও ব্যবসা প্রতিষ্ঠানের নানারকম চাহিদা পূরণে পণ্য উদ্ভাবনের ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করছে ইউসিবি। 

ওআ/কেবি

ইউসিবি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250