শনিবার, ১৪ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী *** তিন মাস পর জামিনে মুক্ত সাংবাদিক আনিস আলমগীর *** হয়তো এখনই নয়, তবে ইরান সরকারের পতন হবেই: ট্রাম্প *** ‘পদত্যাগ ও মেয়াদ পূর্ণ করার কথা—সাহাবুদ্দিন দুটিই বলেন প্রধানমন্ত্রীর ইঙ্গিতে’ *** সাধারণ মানুষের প্রশংসায় ‘সাধাসিধা’ প্রধানমন্ত্রী তারেক রহমান *** ‘প্রধানমন্ত্রীর সামনে যে সুযোগ রয়েছে, তা আগের কোনো দলীয় নেতার ছিল না’ *** অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, মস্তিষ্কে অস্ত্রোপচার *** মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যাচ্ছেন প্রধানমন্ত্রী *** বিতর্কিত শোক প্রস্তাব নিয়ে প্রশ্ন তুললেন মাসুদ কামাল

বিড়াল যখন রেলের স্টেশনমাস্টার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩৫ অপরাহ্ন, ১১ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

মাথায় টুপি, গলায় মেডেল পরে আনুষ্ঠানিকভাবে জাপানের একটি রেলস্টেশনের স্টেশনমাস্টারের দায়িত্ব গ্রহণ করেছে ইয়োনতামা। প্রতিটি রেলস্টেশনেই একজন স্টেশনমাস্টার থাকেন, যিনি ওই স্টেশনের তত্ত্বাবধান করেন। ইয়োনতামার স্টেশনমাস্টার হওয়ার খবর তবে কেন বিশেষ গুরুত্ব পাচ্ছে, এটাই ভাবছেন তো! তথ্যসূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট।

এর কারণ আছে এবং কারণটি হলো, ইয়োনতামা কোনো মানুষ নয়, একটি বিড়াল। গত বুধবার বিড়ালটিকে জাপানের পশ্চিমাঞ্চলের কিশি স্টেশনের স্টেশনমাস্টার করা হয়। ইয়োনতামার নিয়োগ অনুষ্ঠানে বহু ভক্ত, আলোকচিত্রী ও স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ওয়াকায়ামা ইলেকট্রিক রেলওয়ের প্রেসিডেন্ট মিতসুনোবু কোজিমা অনুষ্ঠানে ইয়োনতামার গলায় মেডেল পরিয়ে দেন।

ইয়োনতামার এই দায়িত্ব মজার এবং আনুষ্ঠানিক হলেও জাপানে গ্রামীণ একটি রেলস্টেশনকে বাঁচিয়ে রাখতে গুরুত্বপূর্ণও বটে।

ইয়োনতামা কিশিগাওয়া লাইনের তৃতীয় বিড়াল স্টেশনমাস্টার। এটির আগে ছিল নিতামা। নিতামা প্রায় ১০ বছর দায়িত্ব পালন করেছে। গত বছরের নভেম্বরে নিতামা মারা গেলে ইয়োনতামাকে স্টেশনমাস্টার হিসেবে মনোনীত করা হয়।

বুধবারের ওই অনুষ্ঠানে রোকুতামা নামে একটি বিড়ালকেও সবার সামনে আনা হয়। সেটিকে শিক্ষানবিশ না বলে স্টেশনমাস্টার পদপ্রার্থী বলে উল্লেখ করা হয়। এ কথায় উপস্থিত লোকজন হাততালি দিয়ে ওঠেন।

বিড়াল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250