মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

স্কুলের হোমওয়ার্ক করতে সহায়তা চেয়ে ৯১১ নম্বরে কল!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৩ অপরাহ্ন, ৭ই ডিসেম্বর ২০২৪

#

প্রতীকী ছবি (সংগৃহীত)

কেউ বিপদে পড়লে সাহায্য করার জন্য আমেরিকায় হেল্প লাইন চালু রয়েছে। বিপদে পড়লে বাসিন্দারা ৯১১ জরুরি পরিষেবা নম্বরে ফোন করে। সঙ্গে সঙ্গে ছুটে আসে উদ্ধারকর্মীরা। তাই বলে স্কুলের হোমওয়ার্ক করাতে ৯১১ নম্বরে কল অবাক করারই বিষয়। 

মার্কিন সংবাদমাধ্যম ইউপিআই জানায়, আমেরিকার উইসকনসিনের শওয়ানো কাউন্টিতে মজার এ ঘটনা ঘটে। বাড়িতে কেউ না থাকায় একপ্রকার ‘নিরুপায়’ হয়ে শিশুটি ৯১১ নম্বরে ফোন করে সাহায্য চায়। ফোন করে সাহায্যও পেয়েছে ওই শিশু। ফোনে সাড়া দিয়েছিল শওয়ানো কাউন্টি শেরিফের অফিস। একজন ডেপুটিকে অঙ্কে সাহায্য করার জন্য পাঠানো হয়।

আরো পড়ুন : যে প্রাণী পুরুষ হয়েও গর্ভধারণ করে!

কাউন্টি শেরিফের অফিস সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে জানায়, এক শিশু ৯১১– এ কল করে সাহায্য চায়। স্কুলের দেওয়া অঙ্কের হোমওয়ার্কের জন্য সাহায্য প্রয়োজন বলে জানায় সে। ওই শিশুর ফোনটি ধরেছিলেন একজন ডিসপ্যাচার (যিনি জরুরি নম্বর রিসিভ করেন)। তিনি শিশুটিকে বোঝানোর চেষ্টা করেন, বাড়ির পড়ায় সাহায্যের জন্য এটি সঠিক নম্বর নয়। এর জন্য অভিভাবক বা শিক্ষকের প্রয়োজন। কিন্তু কিছুতেই এই কথা মানতে রাজি হয় না শিশুটি। বাধ্য হয়ে অঙ্কের সমাধান করতে একজন সহকর্মীকে পাঠানো হয়। 

কাউন্টি শেরিফ জর্জ লেঞ্জনার জানান, ডেপুটি শেরিফ চেজ ম্যাসন তখন সেই এলাকাতেই ছিলেন এবং তিনি সমস্যাটি দেখতে রাজি হন। এরপর তিনি শিশুটির সঙ্গে বসে গণিতের সমস্যাটি সমাধান করেন।

এ ঘটনায় ডেপুটি শেরিফের প্রতি কৃতজ্ঞতা জানায় ওই শিশু শিক্ষার্থী। জবাবে ডেপুটি শেরিফ ম্যাসন তাকে বলেন, তারা সবসময় সাহায্য করতে প্রস্তুত আছেন। তবে ভবিষ্যতে এ ধরনের সমস্যার জন্য জরুরি সেবায় ফোন না দেওয়ার পরামর্শ দেন তিনি।

এস/কেবি


স্কুলের হোমওয়ার্ক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250