শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ *** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান

দ্বিতীয় সেশনেও ব্যাট হাতে দাপট লঙ্কানদের

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৫ অপরাহ্ন, ২৬শে জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

প্রথম সেশনের পর দ্বিতীয় সেশনেও ব্যাট হাতে দাপট শ্রীলঙ্কার। ১টি উইকেট হারালেও ওয়ানডে মেজাজে ব্যাট চালিয়ে ইতিমধ্যে শতরানের বেশি জুটি গড়ে ফেলেছেন ওপেনার পাথুম নিশাঙ্কা ও অভিজ্ঞ দিনেশ চান্দিমাল। চা-বিরতির আগে স্বাগতিকদের সংগ্রহ ১ উইকেটে ১৯০ রান।

আজ বৃহস্পতিবার (২৬শে জুন) প্রথম সেশনে বিনা উইকেটে ৮৩ রান করার পর দ্বিতীয় সেশনে আরও ২৯ ওভার ব্যাটিং করে বোর্ডে যোগ হয়েছে ১০৯ রান। একটি উইকেটের পতন হলেও এই  উইকেটে বাংলাদেশকে ব্যাটিং শিখিয়ে যাচ্ছে স্বাগতিকরা। ওয়ানডে মেজাজে ব্যাটিং করে সফরকারী বোলারদের পরীক্ষা নিচ্ছে লঙ্কানরা।

এ উইকেটেই অযথা শট খেলে উইকেট বিলিয়ে দিয়েছিল নাজমুল হোসেন শান্তরা। সেই উইকেটেই স্বাচ্ছন্দ্যে বাংলাদেশ দলের বোলারদের শাসিয়ে যাচ্ছেন পাথুম নিশাঙ্কা ও দিনেশ চান্দিমাল। দুজনেই পেয়েছেন অর্ধশতকের দেখা।

প্রথম টেস্টে সেঞ্চুরি করা পাথুম নিশাঙ্কা অপরাজিত আছেন ৯৩ রানে, আছেন আরও একটি শতকের কাছাকাছি। এখন পর্যন্ত ১১ চার এসেছে তার ইনিংসের। অপরদিকে ৫৪ রানে অপরাজিত চান্দিমালের ইনিংসটিতে ৬টি চার ও ১টি ছয় এসেছে।

তাইজুল ইসলামের বলে একমাত্র লাহিরু উদারার উইকেট তুলেছে বাংলাদেশ। এ উইকেট নিয়েই একটি বিশেষ কীর্তি গড়েছেন তিনি। টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথম বাংলাদেশি হিসেব ১০০ উইকেট শিকার করেছেন তিনি। 

আরএইচ/

টেস্ট ক্রিকেট বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250