মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর *** অপমানিত ড. ইউনূস, বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইট থেকে নাম বাদ *** সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগে মামলা দিল পুলিশ *** ইয়েমেনের হুতিদের লক্ষ্য কেন সৌদি আরবের বিমানবন্দর *** এবার এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি হুতিদের *** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ

রেকর্ড গড়ল ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৩৭ অপরাহ্ন, ১০ই জুন ২০২৫

#

ব্যাচেলর পয়েন্ট সিজন ৫-এর পোস্টার। ছবি: সংগৃহীত

এবারের ঈদুল আজহা উপলক্ষে দেশের ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে ব্যাচেলর পয়েন্টের নতুন ৮টি পর্ব একসঙ্গে মুক্তি দেওয়া হয়। বঙ্গ কর্তৃপক্ষ জানিয়েছে, ওটিটিতে নতুন ইতিহাস গেড়েছে কাজল আরেফিন অমির ব্যাচেলর ‘পয়েন্ট সিজন ৫’।

জনপ্রিয় এ ধারাবাহিকের নতুন পর্বগুলো দেখেছে ১০০টির বেশি দেশের বাংলা ভাষাভাষী দর্শকরা। মুক্তির পর মাত্র ৩ দিনে ৩৫ লাখের বেশি পেইড ভিউ হয়েছে এবং ওয়াচ টাইম ডেটা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী দর্শকেরা এখন পর্যন্ত আড়াই কোটি মিনিটের বেশি সময় নিয়ে নতুন সিজন উপভোগ করেছেন।

ব্যাচেলর পয়েন্টের এ সফলতা প্রসঙ্গে পরিচালক কাজল আরেফিন অমি বলেন, ‘ওটিটিতে এত পরিমাণ প্রি-বুক আগে কখনো হয়নি। ব্যাচেলর পয়েন্টের মাধ্যমে বাংলাদেশের ওটিটি ইন্ডাস্ট্রিতে নতুন রেকর্ড সৃষ্টি হলো। আর এসবই সম্ভব হয়েছে দর্শকের ভালোবাসার কারণে। ওটিটিতে টাকা দিয়ে এত মানুষ ব্যাচেলর পয়েন্ট সিজন ৫ দেখেছেন, এটা অবশ্যই আমাদের জন্য বড় অনুপ্রেরণা হয়ে থাকবে। সবার প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা।’

বঙ্গের চিফ কনটেন্ট অফিসার মুশফিকুর রহমান মঞ্জু বলেন, ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫-এর রেকর্ড ব্রেকিং সাফল্যে আমরা সবাই খুবই আনন্দিত। ব্যাচেলর পয়েন্টের ইতিহাসে এবারই প্রথমবার দর্শকরা একসঙ্গে ৮টি নতুন পর্ব দেখার সুযোগ পেলেন। প্রচুর মানুষ বঙ্গতে কনটেন্টটি দেখছেন।'

এইচ.এস/

ওটিটি প্ল্যাটফর্ম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250