মঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুক্তরাষ্ট্রের সঙ্গে অধীনতার চুক্তি করে বিদায় নিচ্ছেন ড. ইউনূস: আনু মুহাম্মদ *** আজ আমি বিদায় নেওয়ার জন্য উপস্থিত হয়েছি: প্রধান উপদেষ্টা *** নতুন প্রধানমন্ত্রীর শপথ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তার নির্দেশ *** পুতিন মডেলের ক্ষমতা চান ট্রাম্প, পশ্চিমের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন তিনি: হিলারি *** জ্যোতির্বিজ্ঞানীদের ক্যামেরায় আবুধাবিতে ধরা পড়ল রমজানের চাঁদ *** পরিবারের কাছে যেতেই পারি, অস্ট্রেলিয়া যাওয়ার ব্যাখ্যায় বিসিবি সভাপতি *** নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ৫৫১ পেশাজীবীর বিবৃতি *** ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না জামায়াতের এমপিরা *** ‘ভারতকে বুঝতে হবে, শেখ হাসিনা, আওয়ামী লীগ বাংলাদেশে আর নেই’ *** আসিফ নজরুল কী করেছেন, নিজেই জানালেন

কেন আত্মহত্যা করতে চেয়েছিলেন, জানালেন শামি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪৬ অপরাহ্ন, ১৪ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগে দুর্বিষহ হয়ে উঠেছিল মোহাম্মদ শামির জীবন। সন্ত্রাসীর চেয়ে বেশি খারাপ বলে আখ্যা দেওয়া হয়েছিল তাকে। বিষয়টি মেনে নিতে পারেননি এই পেসার। এ জন্য আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন শামি।

বেশ কিছু কারণে অন্ধকার নেমে এসেছিল শামির জীবন। সাবেক সঙ্গী হাসিন জাহানের সঙ্গে বিচ্ছেদ তার মধ্যে অন্যতম। বিষয়টিকে কেন্দ্র করে তার জীবনে অনেক জটিলতা তৈরি হয়। প্রতিবেশী, আত্মীয়স্বজনের সঙ্গে আগের মতো স্বাভাবিকভাবে মিশতে পারছিলেন না শামি। এসব বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশি হয়রানির শিকার হতে হয় তাকে। সব মিলিয়ে বিষিয়ে উঠেছিল এই বোলারের জীবন।

সে সময়ের অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে শামি বলেন, ‘আমার মনে জীবন শেষ করে দেওয়ার ভাবনা এসেছিল। তারপর আমি সিদ্ধান্ত নিলাম, এই খেলা (ক্রিকেট) আমাকে অনেক নাম দিয়েছে। কেন আমি এসব ভুলে মৃত্যুর দিকে ঝাঁপিয়ে পড়ব! আমি নিজের প্রতি ভালোবাসা এবং স্নেহের কথা ভেবেছিলাম। তারপর সিদ্ধান্ত নিলাম, আত্মহত্যার কথা ভুলে যাব এবং আমার খেলার দিকে মনোযোগ দেব। আমার মাথায় আত্মহত্যার চিন্তাটা এসেছিল; যদিও সেটা করিনি। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। তেমন কিছু করলে আমি বিশ্বকাপ মিস করতাম।’

কীভাবে আত্মহত্যার চিন্তা মাথায় এসেছিল, সে সম্পর্কে শামি বলেন, ‘আজকাল যে জিনিসগুলোর অস্তিত্বই নেই, সেগুলো নিয়ে কথা বলা হয়। আমি এটা নিয়ে সবচেয়ে বেশি ভয় পাই। সম্প্রতি আমি একটি ছবি দেখছিলাম। অথচ আমি কখন এটা তুলেছিলাম, তা নিজেই জানি না। গত ছয়-সাত বছরে আমার বিরুদ্ধে যত অভিযোগ আনা হয়েছে, হয়তো একজন সন্ত্রাসীর বিরুদ্ধেও এত অভিযোগ আনা হয় না।’

২০১৪ সালে সাবেক মডেল হাসিনকে বিয়ে করেন শামি। এই জুটির ঘরে একটি কন্যাসন্তানও আছে। বিবাহবিচ্ছেদের পর আদালতে শামি ও তার পরিবারের বিরুদ্ধে হয়রানির অভিযোগ আনেন হাসিন। সেই সঙ্গে শামির কাছ থেকে ভরণপোষণ বাবদ প্রতি মাসে ৭ লাখ টাকা দাবি করেন।

পুরোপুরি না হলেও হাসিনের দাবি আমলে নেন কলকাতার হাইকোর্ট। শামিকে মাসে ৪ লাখ টাকা দেওয়ার আদেশ দেওয়া হয়। হাইকোর্টের আদেশ অনুযায়ী, প্রতি মাসে হাসিন দেড় লাখ এবং তার মেয়ে পাবে আড়াই লাখ টাকা। আদালতের এই রায়ের পর অনেকটাই স্বস্তি ফিরেছে শামির জীবেন।

মোহাম্মদ শামি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে অধীনতার চুক্তি করে বিদায় নিচ্ছেন ড. ইউনূস: আনু মুহাম্মদ

🕒 প্রকাশ: ১১:৫৫ অপরাহ্ন, ১৬ই ফেব্রুয়ারি ২০২৬

আজ আমি বিদায় নেওয়ার জন্য উপস্থিত হয়েছি: প্রধান উপদেষ্টা

🕒 প্রকাশ: ১১:৪২ অপরাহ্ন, ১৬ই ফেব্রুয়ারি ২০২৬

নতুন প্রধানমন্ত্রীর শপথ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তার নির্দেশ

🕒 প্রকাশ: ০৯:৪৫ অপরাহ্ন, ১৬ই ফেব্রুয়ারি ২০২৬

পুতিন মডেলের ক্ষমতা চান ট্রাম্প, পশ্চিমের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন তিনি: হিলারি

🕒 প্রকাশ: ০৯:৩৭ অপরাহ্ন, ১৬ই ফেব্রুয়ারি ২০২৬

জ্যোতির্বিজ্ঞানীদের ক্যামেরায় আবুধাবিতে ধরা পড়ল রমজানের চাঁদ

🕒 প্রকাশ: ০৯:২৬ অপরাহ্ন, ১৬ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250