শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির *** এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার *** ইফতার আয়োজনে আর্থিক সহায়তা চাইলেন আসাদুজ্জামান ফুয়াদ *** স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** মন্ত্রিপরিষদকে অভিনন্দন জানিয়ে চাঁদা ও হাদিয়া সংস্কৃতি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত মুশফিক *** তারাবির নামাজ নিয়ে বিশেষ আহ্বান আজহারীর *** গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

ট্রেলারেই ঝড় তুললেন রজনীকান্ত

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৫ অপরাহ্ন, ৪ঠা আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

বয়স মাত্র ৭৪! নামের ওজনটা যে আগের মতোই আছে, আবারও প্রমাণ করলেন রজনীকান্ত। দক্ষিণ ভারতে তার সিনেমা মুক্তির দিনে অফিস থেকে ছুটি নেওয়ার ধুম পড়ে, টিজার–ট্রেলার মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় ওঠে। ব্যতিক্রম হলো না এবারও। 

লোকেশ কঙ্গরাজ গত কয়েক বছর ধরে দক্ষিণের সবচেয়ে আলোচিত নির্মাতাদের একজন। তার নতুন সিনেমায় আবার আছেন রজনীকান্ত; আলোচনা হতে আর কী চাই। শনিবার (২রা আগস্ট) রাতে এসেছে এই নির্মাতা–নায়ক জুটির সিনেমা ‘কুলি’র ট্রেলার, অনুমিতভাবেই ধুন্ধুমার পড়ে গেছে অন্তর্জালে। খবর ফার্স্টপোস্টের।

ভিজ্যুয়াল, অ্যাকশন আর তারকাদের উপস্থিতি নিয়ে মুক্তি পেয়েছে ৩ মিনিট ২ সেকেন্ডের ট্রেলারটি। স্বর্ণ পাচারের পটভূমিতে গড়ে উঠেছে এ ছবির গল্প, যেখানে এক ‘কুলি’র অতীত আর বর্তমানের টানাপোড়েনে দেখা মিলবে রজনীকান্তের দুর্দান্ত রূপ।

ট্রেলার শুরু হয় এক মনোলগ দিয়ে—‘কারও জন্ম হলে, তার মৃত্যুও তখনই লেখা হয়ে যায় হাতের রেখায়।’ এখান থেকেই তৈরি হয় থ্রিল আর রহস্যের আবহ। এরপর একে একে হাজির হন চরিত্ররা। ছবিতে অল্প সময়ের জন্য দেখা মেলে আমির খানের। এরপর একঝলকে ক্যামেরার ফ্রেমে ধরা দেন দক্ষিণী তারকা নাগার্জুনা ও সত্যরাজ। সবার মাঝে এক অদৃশ্য যোগসূত্র—একজন ‘কুলি’।

ট্রেলারে এক চরিত্র জানায়, ১৪ হাজার কুলির মাঝে একজন নির্দিষ্ট কুলিকে খুঁজছে সে। ঠিক তখনই বাজতে থাকে অনিরুদ্ধ রবিচন্দ্রনের সুর, আর আবির্ভূত হন রজনীকান্ত—প্রাক্তন স্বর্ণ পাচারকারী, যিনি নিজের হারানো গৌরব ফিরে পেতে দৃঢ়প্রতিজ্ঞ।

জে.এস/

দক্ষিণী সিনেমা রজনীকান্ত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250