শুক্রবার, ২রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলামোটরে বহিষ্কৃত যুবদল নেতার আগ্নেয়াস্ত্রের আঘাতে ওষুধ ব্যবসায়ী আহত *** বাংলামোটরে যুবকের মাথায় আঘাতের পর ফাঁকা গুলি *** পাঁচ দিনের ব্যবধানে শেখ হাসিনার নিউইয়র্ক-লন্ডনে বক্তব্য, ঢাকা কেন প্রতিবাদ জানায়নি *** স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী *** সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী *** বাড়ছে যুক্তরাষ্ট্র-তুরস্কে রপ্তানি, বাড়ছে আয় *** ‘আড়াই মাস পর ফেসবুক ভিডিওর কল্যাণে স্ত্রীকে খুঁজে পেলাম’ *** মার্কিন ভিসাপ্রার্থী বিদেশি সাংবাদিকদের সামাজিকমাধ্যমের প্রোফাইল যাচাই শুরু *** মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক আহত *** সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা

বাংলামোটরে যুবকের মাথায় আঘাতের পর ফাঁকা গুলি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৪০ পূর্বাহ্ন, ২রা অক্টোবর ২০২৬

#

ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানীর বাংলামোটরে বিরোধের জেরে এক যুবকের মাথায় আঘাত করার পর দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ উঠেছে যুবদলের এক বহিষ্কৃত নেতার বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত ৮টা ১০ মিনিটে হাতিরঝিল থানার বাংলামোটর মোড়ের উত্তর পাশের একটি গলিতে এ ঘটনা ঘটে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। আহত সোহাগকে (৪৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

অভিযুক্ত ফেরদৌস আহাম্মেদ সাইমন হাতিরঝিল থানা যুবদলের বহিষ্কৃত আহ্বায়ক। ওসি আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, কথা-কাটাকাটির একপর্যায়ে সোহাগের মাথায় আঘাত করেন সাইমন। এতে সোহাগ আহত হন। পরে সেখানে সাইমন দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনার পর স্থানীয় লোকজন সাইমনের বাসার সামনে জড়ো হন। রাত সোয়া ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, বাংলামোটর থেকে মগবাজারগামী সড়কের পাশে একটি মোটরসাইকেলে আগুন জ্বলছে। সেখানে ফায়ার সার্ভিসের সদস্যরা ছিলেন।

প্রধান সড়ক থেকে গলিতে ঢুকতেই সাইমনের বাসার সামনে শতাধিক মানুষকে অবস্থান করতে দেখা যায়। তারা সাইমনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। ঘটনাস্থলে পুলিশ ও র‍্যাবের সদস্যদেরও দেখা যায়।

ফাঁকা গুলি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250