সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার *** নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে বিএনপি হাত গুটিয়ে থাকবে না: রিজভী *** একাত্তরের ভূমিকার জন্য ক্ষমাপ্রার্থনার প্রস্তাবে সমর্থন ছিল মুজাহিদ, কামারুজ্জামান ও কাদের মোল্লার *** জামায়াত বারবার ‘ক্ষমা’ চাওয়ার রাজনীতি করেছে, আনুষ্ঠানিক ক্ষমাপ্রার্থনা করেনি *** এমপি নজরুলের ৪ দিন ও প্রথম স্ত্রীর এক দিনের রিমান্ড

গরমে ডায়াবেটিক রোগীরা কোন ফল খাবেন?

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৯ অপরাহ্ন, ২৩শে এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

তাপমাত্রা দিনকে দিন বেড়েই চলেছে। এ সময় রোগীদের সুস্থ থাকতে এড়িয়ে চলতে হবে নানান খাবার। ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রেও মিষ্টির পাশাপাশি আরও অনেক খাবার এড়িয়ে চলতে হয়। বেশিরভাগ ক্ষেত্রে চিকিৎসকরা তাজা শাকসবজি, ফল এসব খাওয়ার পরামর্শ দেন। কিন্তু গরমে ডায়াবেটিক রোগীরা কোন ফল খাবেন সে বিয়য়ে জেনে রাখা জরুরি।

সুগার থাকলে আবার সব ধরনের ফলও খাওয়া যায় না। যেমন গ্রীষ্মকালে পাকা আম থেকে দূরে থাকতে বলা হয়। যেসব ফলে শর্করার পরিমাণ বেশি সেগুলো ডায়াবেটিক রোগীদের না খাওয়াই ভালো। চলুন তবে জানা যাক এই গরমে কী কী ফল খেতে পারবেন?

আপেল

আপেলে ভরপুর মাত্রায় ফাইবার রয়েছে। ডায়াবেটিক রোগীদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি ওজনও নিয়ন্ত্রণে রাখে এই ফল। তাছাড়া হজমজনিত সমস্যাও দূর করে আপেল।

তরমুজ

গরমে তরমুজের বিকল্প হয় না। ৯০ শতাংশ পানিতে ভরপুর তরমুজ এই গরমে শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। এছাড়া তরমুজে শর্করার পরিমাণও কম। শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে তরমুজ।

আরো পড়ুন : তীব্র গরমে কী কী রোগ হয়? প্রতিরোধে যা করণীয়

শসা

তরমুজের মতো শসাতেও পানির পরিমাণ বেশি। শসা খেলে সুগার লেভেল বেড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। বরং এই গরমে শসা খেলে শরীর হাইড্রেটেড থাকবে। এতে রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রণে থাকবে।

পাকা পেঁপে

পাকা পেঁপের মধ্যে চিনির পরিমাণ খুব কম। পাকা পেঁপে স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। হজমজনিত সমস্যা দূর করতে সহায়ক পাকা পেঁপে। মেটাবলিজম রেট বাড়িয়ে ওজন নিয়ন্ত্রণে রাখে পাকা পেঁপে। ডায়াবেটিসের রোগীরা ওবেসিটির হাত থেকে সুরক্ষিত থাকতে পাকা পেঁপে খেতে পারেন।

কলা

ফাইবারের পাশাপাশি ভিটামিন সি, ভিটামিন বি৬ ও পটাশিয়ামের মতো প্রয়োজনীয় পুষ্টি রয়েছে কলায়। সুগারের রোগীরা নিশ্চিন্তে কলা খেতে পারেন। এতে রক্তচাপও নিয়ন্ত্রণে থাকবে।

লেবুজাতীয় ফল

এই মৌসুমে কমলালেবু পাওয়া যাবে না। তবে ডায়াবেটিসের রোগীরা পাতিলেবুর রস, মুসাম্বি লেবু ইত্যাদি খেতে পারেন। লেবুর রসে ভিটামিন সি রয়েছে, যা দেহে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং ইমিউনিটি বৃদ্ধিতে সাহায্য করে।

এস/ আই.কে.জে/


চিকিৎসক ডায়াবেটিস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল

🕒 প্রকাশ: ০৭:৪৭ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত

🕒 প্রকাশ: ০৭:১৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের

🕒 প্রকাশ: ০৭:১২ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৭:০১ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250