বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে খামেনিকে *** ড. ইউনূস কি রাষ্ট্রপতি হওয়ার অপেক্ষায়? *** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর *** আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব *** ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত *** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক

ফিলিস্তিনের জন্য সুখবর, লন্ডনে দূতাবাস উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৯ পূর্বাহ্ন, ৭ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ফিলিস্তিন রাষ্ট্রের দূতাবাস চালু হয়েছে। গত সোমবার (৫ই জানুয়ারি) এক অনুষ্ঠানের মাধ্যমে দূতাবাসের উদ্বোধন করা হয়। এ সময় ফিলিস্তিন ও যুক্তরাজ্যের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এটিকে ব্রিটিশ–ফিলিস্তিন সম্পর্কের মাইলফলক হিসেবে অভিহিত করেছেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত। খবর এএফপির।

পশ্চিম লন্ডনে অবস্থিত ফিলিস্তিনি দূতাবাসটি আগে ফিলিস্তিনি মিশন নামে পরিচিত ছিল। দূতাবাসের বাইরে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ফিলিস্তিনি রাষ্ট্রদূত হুসাম জুমলত বলেন, ‘আজ (সোমবার) আমরা এখানে একটি ঐতিহাসিক মুহূর্ত স্মরণ করতে উপস্থিত হয়েছি।’

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার কারণে সৃষ্ট মানবিক পরিস্থিতিতে গত বছরের সেপ্টেম্বর মাসে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয় যুক্তরাজ্য। ওই ঘোষণার পর লন্ডনে অবস্থিত ফিলিস্তিনি মিশনকে আনুষ্ঠানিকভাবে দূতাবাসের মর্যাদায় উন্নীত করা হয়। যুক্তরাজ্যের পর অস্ট্রেলিয়া, কানাডাসহ কয়েকটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ফিলিস্তিনি রাষ্ট্রদূত বলেন, এটি শুধু নামের পরিবর্তনই নয়, বরং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথে একটি অগ্রগতি। সম্মিলিতভাবে নতুন বছর শুরু করার কী দারুণ একটি পন্থা। এটি ব্রিটিশ–ফিলিস্তিনি সম্পর্কের ক্ষেত্রে গভীর তাৎপর্যপূর্ণ মাইলফলক এবং ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা ও লক্ষ্যে পৌঁছানোর দীর্ঘ যাত্রার একটি ধাপ।

অনুষ্ঠানে যুক্তরাজ্যের প্রতিনিধি হিসেবে কূটনীতিক এলিস্টেয়ার হ্যারিসন উপস্থিত ছিলেন। ফিলিস্তিনি রাষ্ট্রদূতের বক্তব্যের পর তিনি বলেন, এটি একটি আশাব্যঞ্জক মুহূর্ত। তিনি বলেন, ‘এটি আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের একটি নতুন ধাপের সূচনা।’ তবে ফিলিস্তিনে দূতাবাস খুলতে যুক্তরাজ্য কোনো পদক্ষেপ নেবে কি না, এ বিষয়ে জানতে চাইলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি।

দূতাবাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250