মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

স্মার্টফোনের চার্জ ধীরে হলে ফাস্ট করতে যা করবেন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১০ অপরাহ্ন, ২১শে মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

স্মার্টফোন পুরোনো হলেই নানা সমস্যা দেখা দেয়। যেমন- ফোন গরম হয়ে যাওয়া, গতি ধীর হওয়া, হ্যাং হওয়া, চার্জ হতে বেশি সময় নেওয়া সহ নানান সমস্যা। ফোনে চার্জ হতে সময় লাগা অনেক বড় সমস্যা বটে। তবে কয়েকটি সহজ টিপস জানা থাকলে এই সমস্যা নিজেই সমাধান করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক ফোনের চার্জ হতে সময় নিলে কীভাবে তা ফাস্ট করতে পারবেন-

১. ফোনের কভার ব্যবহার করা থেকে বিরত থাকুন। বিশেষ করে যখন ফোন চার্জে দিচ্ছেন কভারটি খুলে ফেলুন। গরমকালে চার্জিংয়ের ফলে স্মার্টফোনে স্বাভাবিকের তুলনায় বেশ তাপ উৎপন্ন হয়। পাশাপাশি ফোনে যদি কভার থাকে তাহলে ব্যাটারি হিট হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। তাই কভার সরিয়ে ফোন চার্জ করুন।

২. ওয়্যারলেস চার্জিং করার সুবিধা থাকে তাহলে তা এড়িয়ে চলুন। কারণ ওয়্যারলেস চার্জিংয়েও প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়।

৩. বাজারের অন্যান্য চার্জার ব্যবহার করবেন না। ফোনের নির্দিষ্ট চার্জার ব্যবহার করুন। এতে ফোনের চার্জ দ্রুত হবে। সেই সঙ্গে ফোন দীর্ঘদিন ভালো থাকবে।

৪. ফোন চার্জে বসিয়ে ব্যবহার করবেন না। অনেকেই ফোন চার্জে দিয়ে গেম খেলেন, সোশ্যাল মিডিয়া স্ক্রোল করেন। এতে প্রসেসর ও ব্যাটারির উপর অত্যধিক পরিমাণে চাপ তৈরি হয়। যার ফলে গতি কমে যায় চার্জিংয়ের।

আরো পড়ুন : বজ্রপাতের সময় ফোন-ল্যাপটপ কোথায় রাখবেন?

৫. ফোন থেকে ডিলিট করুন অপ্রয়োজনীয় অ্যাপস। অ্যাপ ছাড়া কোনো কিছুই চলে না। তবে যেগুলো দরকার সেগুলো রেখে অপ্রয়োজনীয় বা বর্তমানে দরকার নেই সেগুলো ডিলিট করে দিন। কারণ আপনি ব্যবহার না করলেও ব্যাকগ্রাউন্ডে সেগুলো ফোনের চার্জ শুষে নেয়।

৬. সব সময় ইউএসবি টাইপ সি চার্জার ব্যবহার করুন। তবে সবচেয়ে জরুরি কোন ওয়াটের চার্জার ব্যবহার করছেন তা জানা। আপনার ফোনের বক্সে বা স্পেসিফিকেশনে চার্জিং ওয়াট লেখা থাকে। তার কম ক্ষমতা সম্পন্ন চার্জার দিয়ে চার্জ করলে গতি ক্রমশ কমে যাবে।

৭. এই মুহূর্তে প্রত্যেক স্মার্টফোনেই ব্যাটারি হেলথ অপশন থাকে। সেখানে ক্লিক করে ব্যাটারি ইউসেজ এবং কী কী কারণে ধীর গতিতে চার্জ করুন। তারপর সেই অনুযায়ী পদক্ষেপ নিন। যদি দেখেন সব কিছু ঠিক আছে তাহলে নিকটবর্তী সার্ভিস সেন্টারে যোগাযোগ করুন।

সূত্র: মেক ইউজ অব

এস/  আই.কে.জে


টিপস স্মার্টফোন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250